Anupama Parameswaran: পিরিয়ড হলেও খোঁটা দিতেন প্রাক্তন! ১১ সন্তানের মা হওয়ার ইচ্ছেটাই হারিয়ে ভেঙে পড়লেন অনুপমা

Anupama Parameswaran ex boyfriend: রুপোলি পর্দার চেনা হাসিমুখের আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা। পিরিয়ড নিয়ে নিত্যদিনের কটাক্ষ থেকে মা হওয়ার ইচ্ছেটাই হারিয়ে যাওয়া, প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে কান্নায় ভেঙে পড়লেন দক্ষিণী তারকা অনুপমা পরমেশ্বরন।

Anupama Parameswaran: পিরিয়ড হলেও খোঁটা দিতেন প্রাক্তন! ১১ সন্তানের মা হওয়ার ইচ্ছেটাই হারিয়ে ভেঙে পড়লেন অনুপমা
কী কী ঘটে অভিনেত্রীর সঙ্গে?

Aug 19, 2026 | 10:48 AM

দক্ষিণী সুন্দরী অনুপমা পরমেশ্বরন (Anupama Parameswaran) রূপোলি পর্দায় এলেই দর্শকের মুখে হাসি ফোটে। কিন্তু সেই হাসিমুখের আড়ালেই যে জমে ছিল পাহাড়প্রমাণ যন্ত্রণা, তা হয়তো কারও জানা ছিল না। সম্প্রতি নিজের অতীত প্রেমের এক অন্ধকার অধ্যায় প্রকাশ্যে এনে রীতিমতো হইচই ফেলে দিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে কথা বলতে বলতে একেবারে ভেঙে পড়লেন তিনি। জানালেন, তাঁর প্রাক্তন প্রেমিক তাঁকে এমন এক বিষাক্ত মানসিক ট্রমার মধ্যে ঠেলে দিয়েছিলেন, যা তাঁর গোটা জীবনটাই বদলে দিয়েছে।

সম্পর্কের সেই ভয়াল দিনের কথা মনে করে অনুপমা জানান, তিনি অভিনেত্রী হওয়া থেকে শুরু করে আত্মবিশ্বাসী হওয়া, সব কিছু নিয়েই তাঁকে প্রতিদিন হীনমন্যতায় ভোগানো হত। সবথেকে অবাক করা বিষয়, মেয়েদের স্বাভাবিক শারীরবৃত্তীয় ব্যাপার পিরিয়ড নিয়েও তাঁকে খোঁটা শুনতে হত সেই প্রেমিকের কাছে।

অনুপমার কথায়, মাসের যে কোনও দিন যদি তিনি সঙ্গীর কোনও অন্যায় বা ভুলের প্রতিবাদ করতেন, সঙ্গে সঙ্গে তাঁর দিকে ধেয়ে আসত কটাক্ষ। সাফ বলা হত, “তোমার হয়তো পিরিয়ড হবে, তাই মেজাজ দেখাচ্ছ!” অভিনেত্রী আফসোস করে বলেন, এই সব শুনতে শুনতে একসময় নিজের নারীত্ব আর সমস্ত সাফল্য নিয়েই লজ্জা লাগত তাঁর।

সবচেয়ে মর্মান্তিক বিষয় হল তাঁর মাতৃত্বের স্বপ্ন ভেঙে যাওয়া। অনুপমা আবেগঘন গলায় বলেন, “আমি একসময় ভেবেছিলাম ১১টা সন্তানের মা হব, কত বড় একটা সংসার হবে! কিন্তু সেই সম্পর্কের বিষাক্ত অভিজ্ঞতার পর এখন আর সন্তান নেওয়ার ইচ্ছেটাই চলে গিয়েছে আমার।”

টানা দু’বছর ধরে এই নার্সিসিস্টিক টর্চারের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। যদিও প্রাক্তন প্রেমিকের নাম তিনি মুখে আনেননি, তবে নেটপাড়ায় চর্চা তুঙ্গে। অতীতে অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা শোনা গেলেও তা নিয়ে কখনওই সিলমোহর পড়েনি। তবে অনুপমার এই সাহসী স্বীকারোক্তি বুঝিয়ে দিল, রুপোলি পর্দার তারকাদের জীবনেও সম্পর্কের ক্ষত কতটা গভীর হতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us