AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাসপাতালে রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা, হল জটিল অস্ত্রোপচারও, খোঁজ নিলেন সুরকার?

সুরকার এ আর রহমান ও সায়রা বানুর আচমকা বিচ্ছেদের ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল। এমনকী, রহমানের সঙ্গে তাঁর এক মহিলা সহকর্মীর নাম জুড়েও উঠেছিল পরকীয়ার অভিযোগ। তবে সে সব গুঞ্জন ইতি পড়েছে অনের আগেই।

হাসপাতালে রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা, হল জটিল অস্ত্রোপচারও, খোঁজ নিলেন সুরকার?
| Updated on: Feb 21, 2025 | 7:38 PM
Share

সুরকার এ আর রহমান ও সায়রা বানুর আচমকা বিচ্ছেদের ঘটনায় তোলপাড় শুরু হয়েছিল। এমনকী, রহমানের সঙ্গে তাঁর এক মহিলা সহকর্মীর নাম জুড়েও উঠেছিল পরকীয়ার অভিযোগ। তবে সে সব গুঞ্জন ইতি পড়েছে অনের আগেই। বিচ্ছেদের ক্ষত কিছুটা সারিয়ে রহমান ও সায়রা এখন ব্যস্ত নিজের জীবনে। ঠিক এরই মাঝে আচমকা অসুস্থ হলেন সায়রা। দ্রুত তাঁকে ভর্তি করা হল হাসপাতালেও। সূত্রের খবর, জটিল অস্ত্রোপচারও হয়েছে তাঁর। তা প্রাক্তন স্ত্রীর শারীরিক অবস্থার কথা জানেন রহমান? খোঁজ নিয়েছেন প্রাক্তন স্ত্রীয়ের?

রহমান-সায়রা সোশাল মিডিয়ায় তাঁর বিবাহবিচ্ছেদ ঘোষণা করার পর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল নানান গুঞ্জন, ভুয়ো খবর। তাই সায়রার অসুস্থতা নিয়ে যাতে কোনও ভুয়ো খবর না রটে, সেটা নিশ্চিত করতেই সায়রার আইনজীবী বন্দনা শাহ, এক বিবৃতি প্রকাশ করেছেন। সেই বিবৃতিতেই বন্দনা লিখেছেন, ”কিছুদিন আগেই অসুস্থ হয়েছেন সায়রা। জটিল অস্ত্রোপচারও হয়েছে তাঁর।” এই বিবৃতিতেই বন্দনা আরও লিখেছেন, এই কঠিন সময়ে সায়রার পাশে রহমান থাকায়, সায়রা, রহমানকে ধন্যবাদও জানিয়েছেন। এর থেকেই স্পষ্ট সায়রার সঙ্গে রহমানের সংসার ভাঙলেও, বন্ধুত্ব অটুট।

Follow Us
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা