AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উত্তরপ্রদেশে নিষিদ্ধ করা হোক বাদশাকে! ‘অশ্লীল’ গানও গাওয়ায় আরও বিপাকে গায়ক

কমিশনের সভানেত্রী রেনু ভাটিয়া জানান, এই ধরনের গান সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। পরিস্থিতি বেগতিক বুঝে ক্ষমা চেয়েছেন গায়ক। বাদশা এক বিবৃতিতে বলেন, “আমি নিজেও হরিয়ানার ছেলে। হরিয়ানার মানুষদের ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। নারীর মর্যাদা ক্ষুণ্ন করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি ক্ষমাপ্রার্থী।”

উত্তরপ্রদেশে নিষিদ্ধ করা হোক বাদশাকে! 'অশ্লীল' গানও গাওয়ায় আরও বিপাকে গায়ক
| Updated on: Mar 13, 2026 | 6:09 PM
Share

বিতর্কের নাম ‘বাদশা’। গানের চটুল কথা হোক বা নারী অবমাননার অভিযোগ এই গায়ক বারবার আলোচনার কেন্দ্রে থেকেছেন। তবে এবার পরিস্থিতি গেল বাদশার হাতের বাইরে। সদ্য মুক্তিপ্রাপ্ত হরিয়ানভি গান ‘টাটিরি’-তে স্কুলছাত্রীদের অশ্লীলভাবে দেখানোর অভিযোগে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এবার সেই আঁচ গিয়ে পড়ল উত্তরপ্রদেশের প্রশাসনিক মহলে। এবার মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদবের সরাসরি দাবি যোগী আদিত্যনাথের রাজ্যে বাদশার গান ও কনসার্ট অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

১ মার্চ গানটি মুক্তির পর থেকেই শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, গানের মিউজিক ভিডিওতে স্কুলছাত্রীদের ইউনিফর্ম পরা অবস্থায় কুরুচিকর অঙ্গভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে। গানের কথাতেও ব্যবহৃত হয়েছে যৌন ইঙ্গিতপূর্ণ চটুল ভাষা। অপর্ণা যাদব তাঁর চিঠিতে সাফ জানিয়েছেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট করে ছাত্রীদের এমনভাবে উপস্থাপন করা সামাজিক মূল্যবোধে আঘাত করে। এটি যুবসমাজের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে।” তিনি যোগীকে আর্জি জানিয়েছেন, রাজ্যের কোনও জেলাতেই যেন বাদশাকে গান করার অনুমতি না দেওয়া হয়।

বিতর্কের জেরে হরিয়ানা মহিলা কমিশন ইতিমধ্যেই বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কমিশনের সভানেত্রী রেনু ভাটিয়া জানান, এই ধরনের গান সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। পরিস্থিতি বেগতিক বুঝে ক্ষমা চেয়েছেন গায়ক। বাদশা এক বিবৃতিতে বলেন, “আমি নিজেও হরিয়ানার ছেলে। হরিয়ানার মানুষদের ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। নারীর মর্যাদা ক্ষুণ্ন করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি ক্ষমাপ্রার্থী।”

তবে এই অপর্ণা যাদবের চিঠি প্রমাণ করে, বাদশা হাতজোড় করে ক্ষমা চাইলেও চিঁড়ে ভেজেনি। উত্তরপ্রদেশের বিজেপি নেত্রী অপর্ণা যাদবের মতে, কেবল ক্ষমা চেয়ে এই অপরাধ ঢাকা দেওয়া যাবে না। তাঁর দাবি, মহিলাদের অবমাননাকর ভাষার ব্যবহারের জন্য বাদশার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ প্রয়োজন।

Follow Us