
গত এক বছর ধরেই খবরের শিরোনামে বারবার ফিরে আসতে দেখা গিয়েছে নবনীতা দাসের নাম। কারণ একটাই, তা হল তাঁর ব্যক্তি জীবনে ওঠা ঝড়। জিতু কামালকে ভালবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী নবনীতা দাস। অভিনয় করতে গিয়ে একে অন্যকে মন দিয়েছিলেন। তারপর বাজে বিয়ের সানাই। তারপর ভালই চলছিল সবটা, অনন্ত দর্শকেরা তাঁদের অন্যতম সেরা জুটির তালিকাতেই রাখতেন। এমনই সময় হঠাৎই তাঁদের পথ আলাদা হতে দেখা যায় ২০২৩ সালে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে নবনীতা দাস লিখেছিলেন তাঁরা আলাদা হচ্ছেন, তারপর আইনিভাবে সবটা মেটে ২০২৩ সালের নভেন্বর মাসে। তবে থেকেই এই জুটির পথ আলাদা। তবে অনেক ভক্তই তাঁদের অনুরোধ করেছিলেন একসঙ্গে থাকার। তবে ব্যক্তি জীবনের ঝড় কিংবা কোনও বিবাদ নিয়ে এই জুটি কোনওদিনই মুখ খোলেননি।
যদিও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা নবনীতা কিংবা জিতুকে নিয়ে কম চর্চা হয় না নেটদুনিয়ায়। মাঝে মধ্যেই তাঁদের করা পোস্টে প্রশ্ন ওঠে ভক্তমনে তাঁরা কার সঙ্গে রয়েছেন, কার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন, কবে আবার বিয়ের পিঁড়িতে বসছেন, প্রভৃতি। সোশ্যাল মিডিয়ায় করা তাঁদের এক একটি পোস্ট সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। কী লিখছেন, কেন লিখছেন সব কিছু সঙ্গেই তাঁরা যোগসূত্র খোঁজার চেষ্টা করে থাকেন।
এবার এক মজার পোস্ট করলেন নবনীতা। বাংলা ছবির এক সংলাপে লিপ দিলেন তিনি। যেখানে বলা, ‘দেখুন আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আমি কাগজে পড়েছি, শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে দেয়।’ মজার এই সংলাপে লিপ দিয়ে শুটিং ফাঁকে রিলস বানালেন তিনি। তা পোস্ট করে কমেন্ট বক্সে লিখলেন, ‘অচেনা ছেলেদের থেকে সাবধান… কখন কী বিক্রি করে দেবে তার ঠিক নেই..।’