নায়িকার থেকে কম টাকা নিয়ে সিনেমায় অভিনয় সলমনের, জানেন কোন ছবি?

অন্যদিকে, নবাগতা হলেও ভাগ্যশ্রী পেয়েছিলেন আকাশছোঁয়া গুরুত্ব। তথ্য অনুযায়ী, এই ছবির জন্য সলমন খান পেয়েছিলেন মাত্র ২৫ হাজার টাকা। সেখানে ভাগ্যশ্রীর পারিশ্রমিক ছিল ১ লক্ষ টাকা। অর্থাৎ নায়কের চেয়ে চার গুণ বেশি অর্থ পকেটে পুরেছিলেন নায়িকা।

নায়িকার থেকে কম টাকা নিয়ে সিনেমায় অভিনয় সলমনের, জানেন কোন ছবি?

|

May 12, 2026 | 4:38 PM

১৯৮৯ সালের সেই কালজয়ী প্রেমের গল্প ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। পর্দায় প্রেম আর সুমনের রসায়ন আজও দর্শকদের মনে দোলা দেয়। এই ছবির হাত ধরেই রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন সলমন খান এবং ভাগ্যশ্রী। কিন্তু জানলে অবাক হবেন, সেই সময়ে জনপ্রিয়তার বিচারে ব্লকবাস্টার তকমা পেলেও পারিশ্রমিকের অঙ্কে সলমনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিলেন ভাগ্যশ্রী।

বলিউডে সাধারণত নায়ক-নায়িকার পারিশ্রমিকের বৈষম্য নিয়ে চর্চা লেগেই থাকে। কিন্তু রাজশ্রী প্রোডাকশন্সের এই ছবির ক্ষেত্রে ছবিটা ছিল একদম উল্টো। তখন সলমন ইন্ডাস্ট্রিতে নতুন, কেবল একটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে, নবাগতা হলেও ভাগ্যশ্রী পেয়েছিলেন আকাশছোঁয়া গুরুত্ব। তথ্য অনুযায়ী, এই ছবির জন্য সলমন খান পেয়েছিলেন মাত্র ২৫ হাজার টাকা। সেখানে ভাগ্যশ্রীর পারিশ্রমিক ছিল ১ লক্ষ টাকা। অর্থাৎ নায়কের চেয়ে চার গুণ বেশি অর্থ পকেটে পুরেছিলেন নায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বেতন বৈষম্য এবং তাঁর বেশি পারিশ্রমিক পাওয়া নিয়ে মুখ খুলেছেন ভাগ্যশ্রী। তাঁর মতে, বিনোদন জগতটা আসলে একটি সরল ব্যবসার জায়গা। ভাগ্যশ্রী বলেন, “পুরোটাই নির্ভর করে দর্শকদের চাহিদার ওপর। কোনো পরিচালক বা প্রযোজক যদি মনে করেন নির্দিষ্ট কোনো অভিনেত্রীকে তাঁর প্রয়োজন, তবে তিনি তাঁর দাবিমতো পারিশ্রমিক দিতে বাধ্য থাকেন। এটি সম্পূর্ণ একটি ব্যবসায়িক কৌশল।”

বলিউডে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য নিয়ে তিনি আরও যোগ করেন, যতক্ষণ না মহিলারা একজোট হয়ে নিজেদের হকের দাবি জানাবেন, ততক্ষণ এই চিত্র বদলাবে না। তাঁর আক্ষেপ, ইন্ডাস্ট্রিতে সবসময় এমন কেউ না কেউ থাকে যারা কম টাকায় কাজ করতে রাজি হয়ে যায়, আর সেখানেই দর কষাকষিতে পিছিয়ে পড়েন বাকিরা।

Follow Us