Bigg Boss Bangla: ‘ছেলে পটানো…’, রাজবীরকে নিয়ে নন্দিনীকে চরম কটাক্ষ জীতুর! বিগ বসের ঘরে নতুন অশান্তি

Bigg Boss Bangla Rajveer, Jeetu, Nandini Controversy: ঘটনার সূত্রপাত একটি টাস্ক চলাকালীন। রাজবীর চেঁচামেচি করে নন্দিনীকে খুঁজতে শুরু করলে ভীষণ চটে যান তিনি। ওয়াশরুমে গিয়ে সহ-প্রতিযোগী নিরঞ্জনের কাছে নন্দিনী ক্ষোভ উগরে দিয়ে বলেন, রাজবীর নাকি ধরে নিয়েছেন নন্দিনী শুধুই তাঁর জন্য খেলছেন।

Bigg Boss Bangla: ছেলে পটানো...,  রাজবীরকে নিয়ে নন্দিনীকে চরম কটাক্ষ জীতুর! বিগ বসের ঘরে নতুন অশান্তি

|

Sep 15, 2026 | 7:47 PM

‘বিগ বস বাংলা’-র ঘরে এখন রাজবীর ও নন্দিনীর সম্পর্কের চোরাশ্রোত। তাঁদের রসায়ন দেখে অনুরাগী থেকে দর্শক—সবারই ধোঁয়াশা কাটছে না। কখনও মনে হয় দু’জনের প্রেমে হাবুডুবু অবস্থা, আবার পরের মুহূর্তেই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। আর এই টক-মিষ্টি সম্পর্কের মাঝেই ঘি ঢাললেন অন্যতম প্রতিযোগী জীতু কামাল।

একটি টাস্ক চলাকালীন রাজবীর ও নন্দিনীর কেমেস্ট্রি দেখে বেশ বিরক্ত হন জীতু। একদম সোজাসাপ্টা সুরে তিনি বলে বসেন, “মাথায় হাত দিয়ে ওই ছেলে পটানো, আমাদের দ্বারা হবে না।” জীতুর এই কড়া মন্তব্যে রীতিমতো আগুন জ্বলে ওঠে ঘরে। ছেড়ে কথা বলেননি নন্দিনীও। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “তুমি কি জপ করে তারপর কূটকচালি করতে আসো?”

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, জীতুর এই খোঁচায় ভেতরে ভেতরে বেশ আঘাত পেয়েছেন নন্দিনী। মনামী ঘোষকে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, জীতুর ওই মন্তব্য তাঁকে প্রবলভাবে ‘ট্রিগার’ করেছে এবং তাঁর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে।

তবে এসবের মাঝেই রাজবীর ও নন্দিনীর ব্যক্তিগত রসায়নেও দেখা যায় এক নতুন মোড়। ক্লিপটিতে রাজবীরকে আবেগঘন সুরে নন্দিনীর উদ্দেশে বলতে শোনা যায়, তিনি কি সত্যি নিজের ‘লাইফ পার্টনার’-এর সঙ্গে কোনও গেম খেলতে পারেন? অন্যদিকে বিছানায় শুয়ে নন্দিনীও স্বীকার করেন যে, তিনি এখন থেকে রাজবীরকে একটু একটু করে বিশ্বাস করতে শুরু করেছেন।

কিন্তু ‘বিগ বস’-এর ঘরে সমীকরণ বদলাতে সময় লাগে না এক মুহূর্তও! এই মিঠে সম্পর্কের পরশ কাটতে না কাটতেই আবার বাঁধে অশান্তি।

ঘটনার সূত্রপাত একটি টাস্ক চলাকালীন। রাজবীর চেঁচামেচি করে নন্দিনীকে খুঁজতে শুরু করলে ভীষণ চটে যান তিনি। ওয়াশরুমে গিয়ে সহ-প্রতিযোগী নিরঞ্জনের কাছে নন্দিনী ক্ষোভ উগরে দিয়ে বলেন, রাজবীর নাকি ধরে নিয়েছেন নন্দিনী শুধুই তাঁর জন্য খেলছেন। নন্দিনীর এই কথায় বেশ মজা পান নিরঞ্জন। জল আরও ঘোলা হয় যখন রাজবীর এসে দাবি করেন—নন্দিনীর জন্যই তিনি টাস্কে হেরে গিয়েছেন! রাজবীরের এই দোষারোপের পর আর নিজেকে সামলাতে পারেননি নন্দিনী।

তবে কি সত্যিই বদলে গেল রাজবীর ও নন্দিনীর সমীকরণ? নাকি এটিও গেম প্ল্যানেরই অংশ? নেটপাড়ায় ভাইরাল হওয়া এই ড্রামাটিক ক্লিপ দেখে এখন চরম চিন্তায় বিগ বস প্রেমীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us