Bigg Boss Bangla: ‘সায়ক আমাকে Abuse করেছে’, ভয়ানক অভিযোগ জয়িতার, কী ঘটেছে?

Bigg Boss Bangla controversy: বিগ বস বাংলার অন্দরে ধুন্ধুমার কাণ্ড। ডাগআউটের টাস্ক চলাকালীন সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুললেন জয়িতা চট্টোপাধ্যায়। অন্যদিকে সায়কের হাত কেটে রক্তারক্তি অবস্থা। কী ঘটেছে বিগ বসের ঘরে?

Bigg Boss Bangla: সায়ক আমাকে Abuse করেছে, ভয়ানক অভিযোগ জয়িতার, কী ঘটেছে?
কী কী অভিযোগ এনেছেন তিনি?Image Credit source: Meta AI

Sep 03, 2026 | 11:40 AM

বিগ বস বাংলা (Bigg Boss Bangla) শুরু হতে না হতেই একেবারে উত্তেজনার পারদ তুঙ্গে। সপ্তাহও পার হল না, তার আগেই বাড়িতে শুরু হয়ে গিয়েছে তুমুল অশান্তি। খেলা যে প্রথম দিন থেকেই এত গরম হয়ে উঠবে, তা বোধহয় দর্শকরাও ভাবতে পারেননি। এবার সেই উত্তেজনার পারদ চড়ল আরও এক ধাপ। অভিনেতা সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি শারীরিক নিগ্রহ (Physical abuse) অর্থাৎ গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ এনে বসলেন সহ-প্রতিযোগী জয়িতা চট্টোপাধ্যায়।

কী ঘটেছে বিগ বসের ঘরে?

ঘটনার সূত্রপাত ডাগআউট রুমকে ঘিরে। সেখানে বন্দি থাকা ছয় প্রতিযোগীর জন্য বিগ বসের পক্ষ থেকে তিনটি বিশেষ কাজ দেওয়া হয়েছিল। আর সেই কাজ করতে গিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা ভিডিয়োতে দেখা গিয়েছে, ডাগআউটের নারী প্রতিযোগীদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েছেন সায়ক। ঠিক কী নিয়ে ঝামেলা তা পুরোপুরি পরিষ্কার না হলেও, সেখানে উপস্থিত ছিলেন তনুশ্রী, মনামী ও নন্দিনী। কথার লড়াই চলতে চলতেই হঠাৎ রেগে আগুন হয়ে ওঠেন জয়িতা।

সোজা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিগ বসের কাছে বিচার চেয়ে জয়িতা দাবি করেন, সায়ক নাকি তাঁকে আঘাত করেছেন এবং তাঁর সঙ্গে শারীরিক নিগ্রহ করেছেন। এমন অভিযোগ শুনেই পালটা ফেটে পড়েন অভিনেতা। সায়ক সোজাসুজি প্রশ্ন তোলেন, জয়িতা আদৌ এই মারাত্মক কথার (abuse) আসল অর্থ বোঝেন কি না! তিনি জানতে চান, তিনি ঠিক কখন তাঁর গায়ে হাত তুললেন? তবে সায়কের এই ক্ষুব্ধ প্রশ্নের মুখে জয়িতাকে আর কোনও স্পষ্ট জবাব দিতে দেখা যায়নি।

ভিডিয়োর দৃশ্য দেখে স্পষ্ট আঁচ পাওয়া যায়, কোনও একটি জিনিস নিজেদের দখলে নেওয়া বা টানাটানি করার সময়ই ঘটে যায় চরম বিপত্তি। শুধু চেঁচামেচিই নয়, কাজ করতে গিয়ে সায়কের নিজের হাত কেটে বেশ রক্তও বের হতে দেখা যায়। একদিকে সায়কের রক্তাক্ত হাত, অন্যদিকে জয়িতার তোলা মারাত্মক অভিযোগ, দুইয়ে মিলে শোয়ের অন্দরে রীতিমতো থমথমে পরিবেশ তৈরি হয়েছে।

গত ৩০ আগস্ট থেকে সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় শুরু হয়েছে এই শো। এবারের সিজনে ভরত কল, মনামী ঘোষ, সোনামণি সাহা, অনিন্দ্য সেনগুপ্ত, দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত, নিরঞ্জন মণ্ডল ও নন্দিনী দত্তর মতো পরিচিত মুখেরা অংশ নিয়েছেন। বর্তমানে ডাগআউটে দীপেন্দু, দুর্নিবার, ঝিলম ও তনুশ্রীর সঙ্গে রয়েছেন সোহিনী পাল ও জয়িতা। এর মধ্যে প্রথম চারজনকে পাঠিয়েছেন ক্যাপ্টেন ভরত কল এবং বাকি দু’জনকে বেছে নিয়েছেন বাড়ির অন্য সদস্যরা। প্রতি দিন রাত সাড়ে ৯টায় স্টার জলসায় এই শো দেখা যাচ্ছে। এখন দেখার, নিয়ম ভাঙা বা এমন গুরুতর অভিযোগের পর বিগ বস সায়ক ও জয়িতার বিরুদ্ধে কী কঠোর পদক্ষেপ নেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us