Bipasha Basu: ৬ বছরের বিরতি শেষ, অভিনয়ে ফিরছেন বিপাশা, কোন ছবিতে দেখা যাবে?

Bipasha Basu comeback : একটি নাম ঠিক না হওয়া নতুন ওয়েব সিরিজের হাত ধরে ক্যামেরার সামনে ফিরছেন তিনি। এই প্রজেক্টটি পরিচালনা করছেন খ্যাতনামা পরিচালক হানসল মেহতা। সিরিজে বিপাশার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সানি কৌশল এবং বিশাল জেঠওয়াকে।

Bipasha Basu: ৬ বছরের বিরতি শেষ, অভিনয়ে ফিরছেন বিপাশা, কোন ছবিতে দেখা যাবে?

|

Oct 12, 2026 | 7:01 PM

দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় ধরে বড় পর্দা ও ওটিটি থেকে দূরে থাকার পর অবশেষে অভিনয়ে কামব্যাক করছেন অভিনেত্রী বিপাশা বসু। আমাজন প্রাইম ভিডিওর (Prime Video Original) একটি নাম ঠিক না হওয়া নতুন ওয়েব সিরিজের হাত ধরে ক্যামেরার সামনে ফিরছেন তিনি। এই প্রজেক্টটি পরিচালনা করছেন খ্যাতনামা পরিচালক হানসল মেহতা। সিরিজে বিপাশার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সানি কৌশল এবং বিশাল জেঠওয়াকে।

সোমবার আমাজন প্রাইম ভিডিওর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের শুটিং শুরুর খবর ঘোষণা করা হয়েছে। সিরিজের গল্প লিখেছেন কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর। অলমাইটি মোশন পিকচার্স প্রোডাকশনের (Almighty Motion Pictures Productions) ব্যানারে সিরিজটি প্রযোজনা করছেন প্রভলীন সান্ধু।

বিপাশাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০২০ সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’-এ, যেখানে তিনি স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে অভিনয় করেছিলেন। অন্যদিকে, তাঁর অভিনীত শেষ পূর্ণাঙ্গ থিয়েটার রিলিজ বা সিনেমা ছিল ২০১৫ সালের হরর ছবি ‘এলিয়েন’। প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিল মাসে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করার পর থেকেই অভিনয় জগৎ থেকে কিছুটা দূরে সরে যান বিপাশা। এরপর ২০২২ সালের নভেম্বর মাসে তাঁদের কোলজুড়ে আসে কন্যা সন্তান দেবী। মাতৃত্ব এবং পরিবারকে সময় দেওয়ার জন্যই এতদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি।

কী থাকছে সিরিজের গল্পে?

প্রাইম ভিডিওর প্রকাশ করা অফিসিয়াল তথ্য অনুযায়ী, সিরিজটির পটভূমি একটি ছোট মফস্বল শহর, যা ধীরে ধীরে মহাদেশের ‘মাদক রাজধানী’ বা মাদকের আঁতুড়ঘরে পরিণত হওয়ার মুখে। এই জটিল পরিস্থিতিতে এক সৎ ও নীতিবান পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল। সিস্টেমের ভিতর ও বাইরের শক্তিশালী অপরাধ চক্র এবং নানা চাপের বিরুদ্ধে লড়াই করে কীভাবে তিনি নিজের সততা ও মনুষত্ব টিকিয়ে রাখেন, সেটাই এই সিরিজের মূল বিষয়।

তবে এই সিরিজে বিপাশা বসু এবং বিশাল জেঠওয়া ঠিক কী ধরনের চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। পাশাপাশি, সিরিজের নাম এবং মুক্তির তারিখও আপাতত গোপনই রাখা হয়েছে। অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই হাই-প্রোফাইল সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে কী ম্যাজিক দেখায়, এখন সেটাই দেখার অপেক্ষায় বলিপাড়া।

Loading...
Unable to load recommendations.
Follow Us