আদরের ‘ডোডা’কে শুভেচ্ছা আরাধ্যার, মায়ের জন্মদিন সেলিব্রেশনে ঐশ্বর্যা

ছবিতে দেখা যাচ্ছে বৃন্দা বসে রয়েছেন। তাঁর গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আরাধ্যা। আর দু’দিকে ঐশ্বর্যা এবং অভিষেক।

আদরের ‘ডোডা’কে শুভেচ্ছা আরাধ্যার, মায়ের জন্মদিন সেলিব্রেশনে ঐশ্বর্যা
বৃন্দার জন্মদিনের সেলিব্রেশন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

|

May 24, 2021 | 12:42 PM

তাঁর ব্যক্তি জীবনের ঠিক ততটাই দর্শক দেখতে পান, যতটা তিনি দেখাতে চান। তিনি অর্থাৎ বলিউড (Bollywood) অভিনেত্রী (Actress) ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বচ্চন পরিবারের অন্দরের ছবি কখনও কখনও তিনি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। ঠিক যেমন মা অর্থাৎ বৃন্দা রাওয়ের জন্মদিন সেলিব্রেশনে এক টুকরো ছবি শেয়ার করলেন ঐশ্বর্যা।

ছবিতে দেখা যাচ্ছে বৃন্দা বসে রয়েছেন। তাঁর গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আরাধ্যা (Aaradhya Bachchan)। আর দু’দিকে ঐশ্বর্যা এবং অভিষেক। তিনটি সুদৃশ্য কেক, ফুল, উপহারে ভরে উঠেছে বৃন্দার জন্মদিনের সন্ধে। পিছনে বিভিন্ন রকমের ফটো ফ্রেম। কোথাও ঐশ্বর্যার প্রয়াত বাবার ছবি। কোথাও ফ্রেমবন্দি ঐশ্বর্যা, অভিষেক। কোনও ফ্রেমে রয়েছে আরাধ্যার ছোট বয়সের ছবি।

বৃন্দাকে আদর করে আরাধ্যা ‘ডোডা’ বলে ডাকে। মেয়ের বয়ানে মায়ের জন্য সোশ্যাল ওয়ালে জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখেছেন ঐশ্বর্যা। আরাধ্যা যেন বৃন্দাকে বলছে, ‘শুভ ৭০তম জন্মদিন ডার্লিং মম্মি-ডোডা। আমরা তোমাকে ভালবাসি। তুমিই আমাদের পৃথিবী। আমাদের পরীকে ঈশ্বর আশীর্বাদ করুন।’

২০১৭-এ প্রয়াত হন ঐশ্বর্যার বাবা কৃষ্ণরাজ রাই। কেরিয়ার শুরুর সময় সব জায়গায় ঐশ্বর্যাকে সঙ্গে নিয়ে যেতেন বৃন্দা। আজও সেই নিয়মের খুব একটা ব্যতিক্রম হয়নি। এখনও ঐশ্বর্যা বহু অনুষ্ঠানে মাকে সঙ্গে নিয়ে যান। জন্মদিনে মাকে বিশেষ অনুভূতি দেওয়ার জন্যই সোশ্যাল ওয়ালে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন বলে মনে করছেন অনুরাগীরা।

আরও পড়ুন, ‘আমার সব কিছু’, কার কথা বললেন মধুবনী গোস্বামী?

Loading...
Unable to load recommendations.
Follow Us