‘আপনি কি সিঙ্গল’? উত্তরে ইরফান-পুত্র বাবিল বললেন…

আদৌ প্রেমের সম্পর্কে রয়েছেন কি না, তা এ বার খোলসা করলেন বাবিল।

‘আপনি কি সিঙ্গল’? উত্তরে ইরফান-পুত্র বাবিল বললেন...
বাবিল খান। ছবি ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

|

May 23, 2021 | 1:08 PM

এক বছরের উপর হয়ে গেল বাবা অর্থাৎ ইরফান খান নেই। এই এক বছরে বদলে গিয়েছে ইরফান-পুত্র বাবিলের (Babil Khan) দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ তিনি। সেখানেই তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। তিনি আদৌ প্রেমের সম্পর্কে রয়েছেন কি না, তা এ বার খোলসা করলেন বাবিল।

সোশ্যাল ওয়ালে নিজেরই একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন বাবিল। ১৯৯৮-এ তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরা নিয়ে বসে ইরফান-পুত্র। সেখানে তাঁকে এক দর্শক প্রশ্ন করেন, ‘আপনি কি সিঙ্গল’? উত্তরে বাবিল বলেন, ‘কংক্রিটের জঙ্গলে একটা গাছের মতো সিঙ্গল আমি’।

বাবার মতোই অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চলেছেন বাবিল। অনুষ্কা শর্মার প্রযোজনায় ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এর জন্য ‘কালা’তে অভিনয় ডেবিউ করছেন বাবিল। চলতি বছরের শুরুতেই এ খবর জানান তিনি। কালা পরিচালনা করবেন অনভিতা দত্ত। তৃপ্তি ডিমরি, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের সঙ্গে স্ক্রিম শেয়ার করবেন তিনি।

ইরফান বহু পুরনো ছবি শেয়ার করেন বাবিল। একইসঙ্গে টুকরো টুকরো ঘটনার স্মৃতিচারণায় ভরে ওঠে তাঁর সোশ্যাল মিডিয়া। সদ্য এক সাক্ষাৎকারে বাবিল বলেন, “বাবার মৃত্যুর দু-তিন দিন আগে আমি হাসপাতালে ছিলাম। বাবার চেতনা থাকছিল না। আমার দিকে তাকিয়ে হেসে শেষ কথাটা বাবা বলেছিলেন, ‘আমি মরে যাচ্ছি’। আমি বলেছিলাম, ‘না’। বাবা হেসেছিল। তারপর ঘুমিয়ে পড়েছিল।”

বাবিল কেমন কাজ করেন, তা নিয়ে আগ্রহ রয়েছে ইন্ডাস্ট্রির। বাবিলও তা জানেন। ফলে বাবার স্মৃতি সঙ্গে নিয়েই আপাতত কাজে ফোকাস করতে চান এই স্টার কিড।

আরও পড়ুন, দেবলীনা বাড়ি না থাকলে গৌরব যা করেন…

Follow Us