‘স্বামীর প্রশংসাসূচক পোস্ট’ অ্যালার্ট দিয়ে কী লিখলেন প্রিয়াঙ্কা?

মজার ক্যাপশন লিখেছেন প্রিয়াঙ্কা। ‘স্বামীর প্রশংসাসূচক পোস্ট’- কথাটি লিখে তিনি শুরু করেন।

‘স্বামীর প্রশংসাসূচক পোস্ট’ অ্যালার্ট দিয়ে কী লিখলেন প্রিয়াঙ্কা?
‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস্’-এর ব্যাকস্টেজে দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

|

May 24, 2021 | 2:11 PM

সদ্য বাইক দুর্ঘটনা থেকে সুস্থ হয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাস (Nick Jonas)। লস অ্যাঞ্জেলসে ভারতীয় সময় সোমবার সকালে ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস্’-এ হোস্টের ভূমিকা পালন করেন নিক। প্রিয়াঙ্কা চোপড়াও (Priyanka Chopra) ছিলেন প্রেজেন্টারের ভূমিকায়। ব্যাক স্টেজের একটি ছবি অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

মজার ক্যাপশন লিখেছেন প্রিয়াঙ্কা। ‘স্বামীর প্রশংসাসূচক পোস্ট’- কথাটি লিখে তিনি শুরু করেন। তিনি লেখেন, ‘একটা মচকে যাওয়া পাঁজরও নিকের স্বভাব বদলাতে পারবে না। আমি তোমার জন্য গর্বিত। তোমার সব কাজের জন্য গর্ব হয়। তুমি প্রতিদিন আমাকে অনুপ্রাণিত কর। ভালবাসি…।’

সূত্রের খবর, ‘দ্য ভয়েস’-এর শুটিংয়ে একটি বাইক থেকে পরে গিয়ে নিকের পাঁজরে আঘাত লাগে। তবে সে আঘাত খুব গুরুতর নয়। নিক নাকি তাঁর সহকর্মীদের মজা করে জানিয়েছিলেন, পাঁজরে আঘাত লাগার ফলে তাঁর হাসতে কষ্ট হচ্ছে। তাই তাঁর সামনে শুটিংয়ে এখন যেন কোনও হাসির কথা না বলা হয়!

জানা গিয়েছে, টাইপ ওয়ান ডায়াবেটিসের রোগী নিক। ২০১৮ নাগাদ ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছিলেন তিনি। সে সময় জানিয়েছিলেন, প্রায় ১৩ বছর আগে এই রোগে আক্রান্ত হন। তারপর থেকে সঠিক চিকিৎসা এবং ডায়েটের ফলে অনেকটাই সুস্থ রয়েছেন। ওই বছরেই শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন, ‘রাজকাহিনি’র সময় অনেক নার্ভাস ছিলাম, ভুল করতাম, স্মৃতিমেদুর রাহুল দেব বসু

Loading...
Unable to load recommendations.
Follow Us