অডিশন না দিয়েও বলিউডের কোন ছবিতে সুযোগ পেয়েছিলেন তাপসী?

শোনা যায়, অডিশন ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না। কিন্তু তাপসী ব্যতিক্রম।

অডিশন না দিয়েও বলিউডের কোন ছবিতে সুযোগ পেয়েছিলেন তাপসী?
তাপসী পান্নু। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

|

May 23, 2021 | 2:06 PM

নেহাতই কম সময়। ‘থাপ্পড়’, ‘বদলা’, ‘মুল্ক’, ‘সাবাস মিঠু’-র মতো একের পর এক চ্যালেঞ্জিং চরিত্র পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বলিউড (Bollywood) অভিনেত্রী (Actress) তাপসী পান্নুকে (Taapsee Pannu)। আউটসাইডার হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করতে শুরু করেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই বি-টাউনে নিজের পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন নায়িকা।

শোনা যায়, অডিশন ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না। কিন্তু তাপসী ব্যতিক্রম। অডিশন না দিয়েও তিনি একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। সদ্য এক সাক্ষাৎকারে তা খোলসা করেছেন অভিনেত্রী।

তাপসীর কথায়, “চশমে বদ্দুর ছবিতে আমাকে অডিশন দিতে হয়নি। ভাগ্যিস অডিশন হয়নি। তখনও আমি এই শিল্পের ব্যাপারে তেমন কিছুই জানতাম না। আমার ট্রেনিং চলছিল। ফলে অডিশন হলে আমি পাশ করতে পারতাম না। তখন অনেকে বলতেন, আমার মধ্যে প্রীতি জিন্টার ছাপ রয়েছে। সেজন্য বলিউড ব্রেক পেয়েছিলাম।”

তাপসী আরও জানান, কোনও ছবি সই করার আগে চিত্রনাট্যের উপরই সবথেকে বেশি জোর দেন তিনি। তাঁর চরিত্রের সঙ্গে দর্শক রিলেট করতে পারবে কি না, সেটাও তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, “অভিনেত্রী হওয়ার কারণে বছরে একটা ছবি করে বসে থাকতে পারব না আমি। সেই বিলাসিতা দেখানোর উপায় আমার নেই।” এখনও বলি ইন্ডাস্ট্রিতে অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের ফারাক রয়েছে। তাপসীও পরোক্ষে সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

আরও পড়ুন, ‘আপনি কি সিঙ্গল’? উত্তরে ইরফান-পুত্র বাবিল বললেন…

Loading...
Unable to load recommendations.
Follow Us