প্রচারের মাঝে প্রসেনজিতের বাড়িতে বালিগঞ্জের বামপ্রার্থী আফরিন শিল্পী

শুক্রবার সোশাল মিডিয়ায় আফরিন একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, প্রসেনজিতের পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ক্যাপশনে আরফিন লিখলেন, বিশিষ্ট অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি আমার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। আজ ওনার ওয়ার্ডে প্রচারের সময় দেখা করে এলাম। ওনার আশীর্বাদ আমাদের এই লড়াইয়ের পথ আরও সুদৃঢ় করবে।

প্রচারের মাঝে প্রসেনজিতের বাড়িতে বালিগঞ্জের বামপ্রার্থী আফরিন শিল্পী

|

Apr 24, 2026 | 1:31 PM

প্রথম দফা বিধানসভা নির্বাচনের পর এবার দ্বিতীয় দফার তৈয়ারি শুরু। রাজপথে ইতিমধ্য়েই শেষমুহূর্তেই প্রচারে নেমে পড়েছে বিভিন্ন দলের প্রার্থী। আর এরই মাঝে টলিউডের সুপারস্টারের সঙ্গে সাক্ষাৎ! হ্য়াঁ, এমনটাই ঘটল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রর সিপিআইএম প্রার্থী আরফিন শিল্পীর সঙ্গে।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। শুক্রবার সোশাল মিডিয়ায় আফরিন একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, প্রসেনজিতের পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ক্যাপশনে আরফিন লিখলেন, ”বিশিষ্ট অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি আমার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। আজ ওনার ওয়ার্ডে প্রচারের সময় দেখা করে এলাম। ওনার আশীর্বাদ আমাদের এই লড়াইয়ের পথ আরও সুদৃঢ় করবে।”

আফরিন শিল্পী বাম ছাত্র রাজনীতি (SFI) থেকে উঠে আসা এক লড়াকু মুখ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই তরুণী অত্যন্ত অল্প বয়সেই দলের বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তিনি বর্তমানে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী।

বালিগঞ্জের মতো হাই-প্রোফাইল আসনে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ বছর বয়সী আফরিন। দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিকদের বিপরীতে তাঁর এই লড়াই রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আফরিন তাঁর সাবলীল বক্তব্য এবং জনসংযোগের মাধ্যমে ভোটারদের নজর কাড়ছেন। সম্প্রতি তিনি বালিগঞ্জ এলাকারই বাসিন্দা ও টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এবং আশীর্বাদ নেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রচারের ধরন এবং ‘লাল ঝান্ডা’র প্রতি নিষ্ঠা তরুণ প্রজন্মের মধ্যে তাঁকে জনপ্রিয় করে তুলেছে।

 

 

Follow Us