BTS Band: গ্র্যামির মঞ্চে বর্ণবিদ্বেষের শিকার ‘বিটিএস’! বিশ্বজুড়ে প্রবল ধিক্কার

BTS Band: রবিবার লস এঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছিল ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ড। ধুমধাম করে অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও বিতর্ক পিছু ছাড়ল না। উঠল বর্ণবিদ্বেষের মতো গুরুতর অভিযোগ।

BTS Band: গ্র্যামির মঞ্চে বর্ণবিদ্বেষের শিকার বিটিএস! বিশ্বজুড়ে প্রবল ধিক্কার
বিশ্বজুড়ে প্রবল ধিক্কার

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 07, 2023 | 8:26 AM

 

রবিবার লস এঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছিল ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ড। ধুমধাম করে অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও বিতর্ক পিছু ছাড়ল না। উঠল বর্ণবিদ্বেষের মতো গুরুতর অভিযোগ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডে বিটিএসকে গ্র্যামি থেকে এবারেও বঞ্চিত করায় রীতিমতো খাপ্পা বিশ্বজুড়ে ছড়িয়ে তাঁদের অসংখ্য অনুরাগী। এবারে গ্র্যামিতে বেশ কয়েকটি বিভাগে মনোনয়ন পেয়েছিল ওই ব্যান্ড। তাঁদের হিট গান ‘ডায়নামাইট’, ‘বাটার’ ও ‘মাই ইউনিভার্স’ নির্বাচিত হয়েছিল। এখানেই তালিকা শেষ নয়, শ্রেষ্ঠ মিউজিক ভিডিয়ো বিভাগে মনোনীত হয়েছিল তাঁদের গান। ব্যান্ড সদস্য জে হোপ তাঁর একক গানের জন্যও মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু তালিকা প্রকাশ পেতেই দেখা গেল কোনও বিভাগেই জয়ী হয়নি বিটিসএস। টুইটারে এক অনুরাগী লেখেন, “অস্কারের মতোই এখানেও একই অবস্থা। যদি তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের সাদা চামড়ার মানুষ না হও তবে কিছুতেই তুমি পুরস্কার পাবে না।” অপর একজন লেখেন, “ঘৃণার চর্চা কাম্য নয়। আমার মনে হয় গ্র্যামির চেয়েও ঊর্ধ্বে উঠে গিয়েছে ওরা”।

এবারের ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল ব্যান্ডটি। প্রতিবার পারফর্ম করলেও এবার তাঁদের দেখা যায়নি। এই নিয়ে পরপর তিন বার গ্র্যামি হাতছাড়া বিটিএসের। এই মুহূর্তে ওই ব্যান্ডের সদস্যদের প্রত্যেকেই আলাদা আলাদা কেরিয়ার গঠনে মন দিয়েছেন। ব্যান্ডের সবচেয়ে পুরনো সদস্য যোগ দিয়েছেন সেনাবাহিনীতে। বাকিরাও খুব তাড়াতাড়ি তাঁকে অনুসরণ করবেন বলে জানিয়েছেন। গ্রুপ হিসেবে ২০২৫-এ তাঁরা আবার এক হবেন বলে ভক্তদের কথা দিয়েছে টিম বিটিএস।

একদিকে যেমন গ্র্যামির মঞ্চের বিরুদ্ধে উঠেছে বর্ণবিদ্বেষের অভিযোগ, ঠিক তখনই এবারেও গ্র্যামি পেয়ে সব থেকে বেশি সংখ্যক গ্র্যামি বিজেতার তকমা পেয়েছেন সঙ্গীততারকা বিয়ন্সে। গ্র্যামির মঞ্চে পুরস্কৃত হয়েছেন ভারতীয় শিল্পী রিকি কেজও।সেরা অডিয়ো অ্যালবাম বিভাগে জয়ী হয়েছেন এই ভারতীয় সুরকার। তাঁর অ্যালবাম ‘ডিভাইন টাইডস’-এর জন্য এই পুরস্কার জিতেছেন রিকি। সব ভালভাবে মিটলেও বর্ণবিদ্বেষের অভিযোগই কোথাও গিয়ে তাল কেটেছে। যদিও গ্র্যামি কর্তৃপক্ষের তরফে এই নিয়ে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Follow Us