Farah Khan: ফারাহ খানের রাঁধুনি ফ্রড! অভিযোগ তুললেন সাইরাস, মুখ খুললেন ফারহা নিজেই

Farah Khan Cook Dilip: ফারাহ ও সাইরাসের এই মজার কথোপকথন নজর এড়ায়নি নেটিজেনদেরও। মুহূর্তেই কমেন্ট বক্সে শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ কেউ সাইরাসকে ফারাহর পরবর্তী ভ্লগে দেখতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, আবার অনেকেই সাফ জানিয়ে দেন যে দিলীপের বিকল্প কেউ হতে পারে না।

Farah Khan: ফারাহ খানের রাঁধুনি ফ্রড! অভিযোগ তুললেন সাইরাস, মুখ খুললেন ফারহা নিজেই

|

Oct 12, 2026 | 12:55 PM

চেনা ছকে বাঁধা খবরের বাইরে সোশাল মিডিয়ার দুনিয়ায় তারকাদের মজার আদান-প্রদান বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার পরিচালক তথা কোরিওগ্রাফার ফারাহ খানের জনপ্রিয় কুক দিলীপকে নিয়ে এক মজার মন্তব্য করে বসলেন কমেডিয়ান সাইরাস ব্রোচা। আর তার জবাবে ফারাহর করা বুদ্ধিদীপ্ত মন্তব্য নেটপাড়ায় হাসির রোল তুলেছে।

সম্প্রতি অভিনেতা শান্তনু আনামের সঙ্গে এক আলাপচারিতায় ফারাহ খানের রাঁধুনি দিলীপকে নিয়ে মুখ খোলেন সাইরাস। ফারাহর ইউটিউব ভ্লগে নিয়মিত দেখা মিললেও, দিলীপকে ‘ওভাররেটেড’ ও ‘প্রতারক’ বলে কটাক্ষ করেন তিনি। সাইরাসের দাবি, ফারাহর কুককে তাঁর বেশ বিরক্তিকর লাগে এবং মনে হয় সে এখন ক্যামেরার সামনে কৃত্রিম অভিনয় করছে।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই তাতে নিজের রসিকতা মেশাতে ভুল করেননি ফারাহ খান। কমেন্ট বক্সে তিনি লেখেন, “সাইরাস, আমি দিলীপকে সরিয়ে, তোমাকে রেখে দিতে পারি।” ফারাহর এই মন্তব্যের পালটা দিতে সময় নেননি সাইরাসও। তিনি দ্রুত উত্তর দেন, “কাল থেকে আসব নাকি?”

ফারাহ ও সাইরাসের এই মজার কথোপকথন নজর এড়ায়নি নেটিজেনদেরও। মুহূর্তেই কমেন্ট বক্সে শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ কেউ সাইরাসকে ফারাহর পরবর্তী ভ্লগে দেখতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করেন, আবার অনেকেই সাফ জানিয়ে দেন যে দিলীপের বিকল্প কেউ হতে পারে না।

এক নেটিজেন পরামর্শ দিয়ে লেখেন, “ওকে নিয়ে একটা পর্ব বানিয়ে ফেলুন। দেখা যাক দিলীপ এ বিষয়ে কী বলে।” অন্য এক নেটিজেন রসিকতা করে লেখেন, “যদি সাইরাস তোমার সঙ্গে যোগ দেয়… তবে সবাই দেখা নিশ্চিতভাবেই বন্ধ করে দেবে।” দিলীপের সমর্থনে এক ভক্ত লেখেন, “না সাইরাস, তুমি এর যোগ্য নও। দিলীপের জায়গা কেউ নিতে পারবে না।”

ভিডিও ভ্লগের দুনিয়ায় দিলীপের জনপ্রিয়তা যে আকাশছোঁয়া, তা এই বিতর্ক আরও একবার প্রমাণ করে দিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us