সায়ক কি দেবলীনার বয়ফ্রেন্ড? অবশেষে সবটা বলেই ফেললেন গায়িকা

সম্প্রতি রেস্তরাঁয় গোমাংস কাণ্ডে বিতর্কে জড়ালেও, সায়ক ফের সোশাল মিডিয়ায় ফিরেছেন, তাঁর চেনা অবতারে। এই ভ্লগের সূত্রেই প্রাথমিকভাবে সায়কের সঙ্গে প্রথম আলাপ দেবলীনার। একসঙ্গে কাজ করতে করতেই বন্ধুত্ব জমে যায় দুজনের। আর সেই বন্ধুত্ব থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

সায়ক কি দেবলীনার বয়ফ্রেন্ড? অবশেষে সবটা বলেই ফেললেন গায়িকা

|

Mar 11, 2026 | 6:02 PM

তিনি সোশাল মিডিয়ার সুপারস্টার। তাঁর গান এক নিমেষেই ভাইরাল হয়ে যায়। আর এবার তো সেই দেবলীনা নন্দী বাংলা সিনেমা গান গাইতে চলেছেন। জানা গিয়েছে, গানের পাশাপাশি, মহুয়া রায় চৌধুরীর বায়োপিকে অভিনয়ও করবেন দেবলীনা। তবে এত সবের মাঝে, যখনই দেবলীনা নন্দীর কথা ওঠে, তখনই পর পর চলে আসে, কয়েক মাসে আগে তাঁর জীবনে ওঠা ঝড়, ৭৮ টা ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা। পাইলট স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে সমস্য়ায় জর্জড়িত তাঁর দাম্পত্য। আর সঙ্গে জড়িয়ে পড়ে আরেকটি নাম অভিনেতা সায়ক চক্রবর্তী। সায়কের সঙ্গে তাঁর বন্ধুত্বকে ঘিরে নানা মুণির নানা কথা। সোশাল মিডিয়ার একাংশ তো ধরেই নিয়েছে সায়কের সঙ্গে নাকি প্রেম করছেন দেবলীনা। প্রবাহর পর নাকি সায়কের গলাতেই মালা দেবেন তিনি! সোশাল মিডিয়ার ঘুরে বেড়ানো এই রটনা নিয়ে এই প্রথম মুখ খুললেন দেবলীনা। Tv9 Bangla-র ক্যামেরার সামনে দেবলীনা খুল্লমখুল্লা জানিয়ে দিলেন, সায়কের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন।

টেলিপর্দায় অভিনয়ের পাশাপাশি দেবলীনার মতো সায়ক চক্রবর্তীও সোশাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। সম্প্রতি রেস্তরাঁয় গোমাংস কাণ্ডে বিতর্কে জড়ালেও, সায়ক ফের সোশাল মিডিয়ায় ফিরেছেন, তাঁর চেনা অবতারে। এই ভ্লগের সূত্রেই প্রাথমিকভাবে সায়কের সঙ্গে প্রথম আলাপ দেবলীনার। একসঙ্গে কাজ করতে করতেই বন্ধুত্ব জমে যায় দুজনের। আর সেই বন্ধুত্ব থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তা সত্য়িই কী প্রবাহকে অতীত করে সায়ককেই নতুন বয়ফ্রেন্ড বানিয়েছেন দেবলীনা?

Tv9 Bangla-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেবলীনা জানিয়ে দিলেন সবটা। দেবলীনার কথায়, ”সায়ককে আমি পাঁচ-ছয় আগের থেকে চিনি। প্রবাহকে চিনি প্রায় ২ থেকে আড়াই বছর ধরে। যদি সায়কের সঙ্গে আমার কিছু থাকত, তাহলে আমি কেন প্রবাহকে বিয়ে করতাম। আমি সায়কেই বিয়ে করতাম। অন্য কোথাও দরকার ছিল না। আসলে সায়ককে আমার সঙ্গে সবাই দেখতে পাচ্ছে। আমিও ভ্লগ করি, সায়কও ভ্লগ করে। আমাদের দুজনের ফলোয়াররাই আমাদের দেখতে পাচ্ছে একসঙ্গে। কিন্তু আমার তো আরও বন্ধু রয়েছে। বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমি সায়ককেই বলি। কেন না, একজনই আমার সঙ্গে নিঃস্বার্থভাবে বন্ধুত্বটা রেখেছে। আমার অনেক বন্ধু রয়েছে, যাঁদের সঙ্গে দেখা করতে যাই। কফি খেতে যাই। তাঁরা ভ্লগিং করে না। আসলে ওকে সবাই দেখেছে, বলে ওকে নিয়ে সবাই বলছে। আমার সঙ্গে সায়ককে প্রথম দেখা গিয়েছিল মিউজিক ভিডিয়োতে। আমার চ্যানেল যাঁরা দেখেছে, তাঁরা জানেন অন্য অনেকের সঙ্গেই আমি মিউজিক ভিডিয়ো করেছি। তার মানে যাঁর সঙ্গে কাজ করব, তাঁর সঙ্গেই প্রেম করছি! তাহলে তো কাজই করতে পারব না। ”

দেবলীনা আরও বলেন, ”সায়ক আর প্রবাহ দুজন, দু জায়গায়। সায়ক খুবই ভাল বন্ধু আর প্রবাহকে ভালোবেসে আমি বিয়ে করেছি। দুজনে একেবারেই আলাদা দুটো মানুষ। এর মাঝে আমাকে ফেলে স্যান্ডউইচ করার দরকার নেই। এগুলো সিনেমাতেই হয়। বাস্তবে ভালো লাগে না। বার বার সায়ককে টেনে ওকেও অপমান করা হয়। আমি বলব, সায়কের মতো বন্ধু যেন সবার লাইফে একটা করে থাকুক।”

Follow Us