Deepika Padukone: দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা, কী নাম রাখলেন?

Deepika Padukone Second Baby : ফের মা হলেন বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন। শনিবার বিকেলে সোশাল মিডিয়ায় পোস্ট করে সুখবর দিলেন দীপিকা ও রণবীর। সোশাল মিডিয়ায় সুখবর দিলেন বলিউডের এই তারকা দম্পতি। জানা গিয়েছে, দীপিকা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

Deepika Padukone: দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা, কী নাম রাখলেন?

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 19, 2026 | 7:36 PM

বলিউডে আবার আনন্দের আবহ! আবারও মা হলেন বি-টাউনের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোন। শনিবার বিকেলে সোশাল মিডিয়ায় যৌথ পোস্ট করে এই বড় সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। পোস্টের মাধ্যমে তাঁরা জানিয়েছেন, দ্বিতীয়বারও তাঁদের সংসারে লক্ষ্মী এসেছে—ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নাম রেখেছেন ‘গুল’। গতকালই দীপিকা ও রণবীর সিদ্ধি বিনায়ক দর্শনে গিয়েছিলেন। তখন থেকেই গুঞ্জন ছড়ায় তাঁর দ্বিতীয় সন্তান আগমণের। সেই ভিডিয়ো ভাইরালও হয়। আর তারপরেই কন্যা সন্তানের জন্মের খবর পেয়ে আপ্লুত দীপিকার অনুরাগীরা।

 

সোশাল মিডিয়ায় দীপিকা ও রণবীর যে পোস্টটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে একটি নবজাতকের মিষ্টি ছোট পায়ের ছাপ। ছবির সঙ্গে ক্যাপশনে ভক্ত ও অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই জনপ্রিয় জুটি। পোস্টটি প্রকাশ্যে আসতেই বলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত তাঁদের ভালোবাসায় ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোতে রূপকথার মতো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। রাজকীয় সেই বিয়ের ছবি দীর্ঘদিন ধরে নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দু ছিল।

এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দীপিকা ও রণবীরের প্রথম সন্তানের জন্ম হয়। সেবারও তাঁদের ঘর আলো করে এসেছিল এক কন্যাসন্তান। প্রথম মেয়ের নাম তাঁরা রাখেন ‘দুয়া পাড়ুকোন সিং’ (Dua Padukone Singh)। দুয়া-র পর এবার দ্বিতীয়বারও কন্যাসন্তানের পিতা-মাতা হলেন এই পাওয়ার কাপল। দুই কন্যাকে ঘিরে রণবীর-দীপিকার পরিবারে এখন খুশির জোয়ার।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us