ইরানি বার ডান্সারের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র! তা জানতেই পেরেই বাড়ি ছাড়েন হেমা?

১৯৭০-এর দশকের ব্লকবাস্টার ছবি ‘শোলে’-র সেটেই তাঁদের প্রেমের সূত্রপাত। কিন্তু সেই পথ সহজ ছিল না। ধর্মেন্দ্র তখন বিবাহিত এবং চার সন্তানের জনক। তা সত্ত্বেও হেমার প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে, শোনা যায় ধর্ম পরিবর্তন করে ১৯৮০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ইরানি বার ডান্সারের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র! তা জানতেই পেরেই বাড়ি ছাড়েন হেমা?
ইরানি বার ডান্সারের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র, তা জানতেই পেরেই বাড়ি ছাড়েন হেমা?

|

Apr 16, 2026 | 3:34 PM

বলিউডের চিরসবুজ অভিনেতা ধর্মেন্দ্রর একটি পুরনো ছবি সম্প্রতি নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গিয়েছে জনৈক ইরানি নৃত্যশিল্পীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ এবং ‘অসংলগ্ন’ অবস্থায় পোজ দিচ্ছেন বলিউডের হিম্যান। ধর্মেন্দ্র সেই নারীকে পিছন থেকে জড়িয়ে ধরে আছেন এবং ইরানি মহিলা অভিনেতার গলা জড়িয়ে রেখেছেন। প্রবীণ এই অভিনেতার এমন একটি ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা শুরু করেছেন। অনেকেই এই ছবিটিকে ‘অনভিপ্রেত’ বলে মন্তব্য করেছেন।

কেরিয়ারের শুরু থেকেই ধর্মেন্দ্রর নাম জড়িয়েছে একাধিক বিতর্কে। নিজের সময়ের অন্যতম হ্যান্ডসাম নায়ক হওয়ায় তাঁর মহিলা সহ-অভিনেত্রীদের মধ্যে তাঁকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তবে এই বিতর্কিত ছবির পাশাপাশি ধর্মেন্দ্রর দীর্ঘ ব্যক্তিগত জীবন এবং তাঁর সম্পর্কগুলি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হেমার সঙ্গে ধর্মেন্দ্রর সম্পর্ক

ধর্মেন্দ্রর জীবনের সবথেকে চর্চিত অধ্যায় হলো ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর সঙ্গে তাঁর সম্পর্ক। ১৯৭০-এর দশকের ব্লকবাস্টার ছবি ‘শোলে’-র সেটেই তাঁদের প্রেমের সূত্রপাত। কিন্তু সেই পথ সহজ ছিল না। ধর্মেন্দ্র তখন বিবাহিত এবং চার সন্তানের জনক। তা সত্ত্বেও হেমার প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে, শোনা যায় ধর্ম পরিবর্তন করে ১৯৮০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

হেমার প্রতি ধর্মেন্দ্রর গভীর অনুরাগের কথা বলিউডে সর্বজনবিদিত। এমনকি হেমা মালিনীর সঙ্গে শুটিং চলাকালীন ক্যামেরাম্যানকে ভুল করার জন্য ঘুষ দিতেন ধর্মেন্দ্র, যাতে বারবার তাঁদের ঘনিষ্ঠ দৃশ্য রিটেক নিতে হয় এবং তিনি হেমার সঙ্গে বেশি সময় কাটাতে পারেন। তবে প্রেমের সম্পর্কে থাকলেও, বিয়ের পর খুব একটা বেশিদিন এক ছাদের তলায় ছিলেন না হেমা ও ধর্মেন্দ্র। শোনা যায়, ধর্মেন্দ্রর একাধিক মহিলার সঙ্গে সম্পর্কই নাকি হেমার থেকে তাঁর দূরত্ব তৈরি করেছিল। গুঞ্জনে রয়েছে ইরানি ডান্সারের সঙ্গে এই ছবি ঘিরে যখন বলিউড তোলপাড়, তখনই নাকি ধর্মেন্দ্রর বাড়ি ছেড়ে বেরিয়ে যান হেমা মালিনী।

তবে অতীতের এই বিতর্কিত ছবি ভাইরাল হওয়ায় বর্তমান প্রজন্মের নেটিজেনদের একাংশ ধর্মেন্দ্রর ‘লেডিজ ম্যান’ ইমেজ নিয়ে ট্রোল শুরু করেছেন। যদিও অনুরাগীদের মতে, এক সময়কার সুপারস্টারের পুরনো ব্যক্তিগত ছবি নিয়ে এখন বিচার করা অর্থহীন।

Follow Us