‘ধুরন্ধর’-এর পর এবার ‘রিভেঞ্জ’! পাকিস্তানকে কী কড়া বার্তা দিলেন পরিচালক আদিত্য ধর?

প্রথম পর্বে পাকিস্তানের লিয়াসি শহরের কুখ্যাত গ্যাংস্টার ও দুই দেশের রাজনৈতিক উত্তাপকে ফুটিয়ে তোলা হয়েছিল। রহমানের মৃত্যুর পর এবার গল্পের কেন্দ্রে হামজা ওরফে রণবীর সিং। কিন্তু ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলেছিল প্রতিবেশী রাষ্ট্র। তাঁদের দাবি, এই ছবি পাকিস্তানবিরোধী। এর ফলে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি প্রদর্শিত না হলেও, চোরাপথে কিন্তু ওপার বাংলার দর্শকদের কাছে পৌঁছে গিয়েছে ‘ধুরন্ধর’।

ধুরন্ধর-এর পর এবার ‘রিভেঞ্জ’! পাকিস্তানকে কী কড়া বার্তা দিলেন পরিচালক আদিত্য ধর?

|

Mar 13, 2026 | 2:40 PM

গত বছরের অন্যতম ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ ছবিটির দাপট এখনও ভোলেনি দর্শক। ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করে কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য পেয়েছেন রণবীর সিং ও পরিচালক আদিত্য ধর। তিন মাসের মাথায় এবার মুক্তি পেতে চলেছে সিক্যুয়েল— ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। তবে ছবির দ্বিতীয় পর্ব আসার আগেই শুরু হয়েছে আন্তর্জাতিক বিতর্ক। পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ হওয়া এবং পাকিস্তানে মুক্তির ছাড়পত্র না মেলা নিয়ে এবার মুখ খুললেন পরিচালক স্বয়ং।

প্রথম পর্বে পাকিস্তানের লিয়াসি শহরের কুখ্যাত গ্যাংস্টার ও দুই দেশের রাজনৈতিক উত্তাপকে ফুটিয়ে তোলা হয়েছিল। রহমানের মৃত্যুর পর এবার গল্পের কেন্দ্রে হামজা ওরফে রণবীর সিং। কিন্তু ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলেছিল প্রতিবেশী রাষ্ট্র। তাঁদের দাবি, এই ছবি পাকিস্তানবিরোধী। এর ফলে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি প্রদর্শিত না হলেও, চোরাপথে কিন্তু ওপার বাংলার দর্শকদের কাছে পৌঁছে গিয়েছে ‘ধুরন্ধর’।

পাকিস্তানি দর্শকদের ক্ষোভ প্রসঙ্গে পরিচালক আদিত্য ধর বিন্দুমাত্র বিচলিত নন। তাঁর সাফ কথা, “পাকিস্তানি দর্শকরা যদি আমাদের ওপর ভরসা রাখেন, তবে তাঁদের অবশ্যই এই ছবি দেখা উচিত। কারণ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলছি, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়।” আদিত্য স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর লড়াই কট্টরপন্থা ও হিংসার বিরুদ্ধে, কোনও নির্দিষ্ট জাতির বিরুদ্ধে নয়।

ছবি নির্মাতাদের দাবি, প্রথম পর্বের তুলনায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ হবে অনেক বেশি বিধ্বংসী এবং হিংসাত্মক। রহমান বালোচের মৃত্যুর পর হামজ়ার প্রতিশোধ নেওয়ার পালা যে পর্দায় রক্তগঙ্গা বইয়ে দেবে, তা ট্রেলারেই স্পষ্ট। অ্যাকশন ও থ্রিলারের মাত্রা এবার কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা দেখে অনেকেরই ধারণা— বিতর্ক আরও দানা বাঁধতে পারে।

রণবীর সিং কি পারবেন প্রথম পর্বের সাফল্যকে ছাপিয়ে যেতে? আর পাকিস্তানের আপত্তিতে কি আদৌ কোনও প্রভাব পড়বে বিশ্ববাজারের ব্যবসায়? উত্তর মিলবে খুব শীঘ্রই।

Follow Us