নিজেকেই খুন করতে সুপারি কিলার! ভয়ানক কাণ্ড অ্যাঞ্জেলিনা জোলির

কোনওদিন শুনেছেন নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার বাসনায় নিজেই ভাড়াটে খুনি নিয়োগ করছেন কেউ! ভাবছেন তো-- এরকমটা হয় কোনওদিন? হয়েছে! আর এই কাজ একদা করেছিলেন হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি, অন্তত তাঁর দাবি এমনটাই। কেন এমন কাণ্ড ঘটিয়েছিলেন আচমকা? এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই অজানা কথাই।

নিজেকেই খুন করতে সুপারি কিলার! ভয়ানক কাণ্ড অ্যাঞ্জেলিনা জোলির
অ্যাঞ্জেলিনা জোলি।

Jul 29, 2024 | 4:35 PM

কাউকে শেষ করে দেওয়ার কুবাসনায় ভাড়াটে খুনি নিয়োগ নতুন কোনও ঘটনা নয়? গল্প, উপন্যাস, ছবি থেকে বাস্তব দুনিয়ায় এই ধরনের মানুষের দেখাও মিলেছেন বহুবার। বলিউডের সেই বব বিশ্বাসকে মনে আছে নিশ্চয়ই? তবে কোনওদিন শুনেছেন নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার বাসনায় নিজেই ভাড়াটে খুনি নিয়োগ করছেন কেউ! ভাবছেন তো– এরকমটা হয় কোনওদিন? হয়েছে! আর এই কাজ একদা করেছিলেন হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি, অন্তত তাঁর দাবি এমনটাই। কেন এমন কাণ্ড ঘটিয়েছিলেন আচমকা? এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই অজানা কথাই।

অ্যাঞ্জেলিনার এই ঘটনা হলিউডে হিটম্যান সাগা বলে পরিচিত। ৪৯ বছর বয়সী এই অস্কারবিজয়ী জানান যখন নিজেই নিজেকে খুনের বায়না দেন তখন তাঁর বয়স মাত্র ২২ বছর। তাঁর কথায়, “কথাটা উদ্ভট শোনাতে পারে তবে আমি সত্যিই নিজেকে খুন করার জন্য একজনকে নিয়োগ করেছিলাম। সে সময় আমি মারাত্মক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। শুধু মনে হত আর বাঁচব না। তবে আত্মহত্যা করার মতো অবস্থা আমার ছিল না। মনে হত আমি যদি আত্মহত্যা করি তবে আমার আশেপাশের মানুষদের মনে হবে তাঁরা বুঝি আমার জন্য যথেষ্ট ছিলেন না। আমার মায়ের মনে হতেই পারে, সে হয়তো আমার জন্য বেশি কিছু করেনি, সেই কারণে আমি নিজেকে শেষ করে দিয়েছি। এই সব ভেবেই প্ল্যান বানিয়েছিলাম নিজের মতো করে। ভাড়াটে খুনিকে বলেছিলাম আমার হত্যাটা যাতে ডাকাতির মতো দেখতে লাগে। প্রথম ডাকাতি, তারপর খুন— কারও তো এটা মনে হবে না যে তাঁরা আমার জন্য কিছু করেনি।”

যদিও পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তিনি যোগ করেন, “সবচেয়ে খারাপ ঘৃণ্য ভয়ঙ্কর কাজই আমি করতে যাচ্ছিলাম। ভাগ্য আমার ভাল যে ছোট বয়সেই মৃত্যুর মুখোমুখি হওয়া থেকে আমি সরে এসেছি।” ২০০৫ সালে ব্র্যাড পিটের বিচ্ছেদ হয় তাঁর প্রাক্তন স্ত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে। এর পর থেকেই অ্যাঞ্জেলিনার সঙ্গে প্রেম পর্ব শুরু হয় তাঁর। ২০১২ সালে বাগদান সারেন তাঁরা। ২০১৪ সালে বিয়ে করেন। যদিও বিয়ের কিছু বছরের মধ্যেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। বর্তমানে তাঁদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us