AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জয়ার আপত্তিতেই নাকি অভিষেকের সঙ্গে মেলামেশা বন্ধ হয় রানির, কিন্তু কেন?

Jaya-Abhishek-Rani: রানিকে নাকি একেবারেই সহ্য করতে পারতেন না জয়া। তিনি একেবারেই চাইতেন না অভিষেক রানির সঙ্গে মিশুক। শোনা যায়, জয়া বচ্চনের কারণেই নাকি রানির সংস্পর্শ ত্যাগ করেছিলেন অভিষেক। তাঁদের মধ্যে যোগাযোগও নষ্ট হয়েছিল।

জয়ার আপত্তিতেই নাকি অভিষেকের সঙ্গে মেলামেশা বন্ধ হয় রানির, কিন্তু কেন?
জয়া এবং রানি।
| Updated on: Jun 29, 2024 | 3:11 PM
Share

একটা সময় রটেছিল, বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে নাকি বিয়ে করবেন বচ্চন পুত্র অভিষেক। রানির সঙ্গে নাকি মাখোমাখো প্রেমও ছিল অভিষেকের। কিন্তু সেই সম্পর্ক গড়ায়নি বিয়ে পর্যন্ত। এর পিছনে কারণ নাকি ছিলেন অভিষেকের মা জয়া বচ্চন। রানিকে নাকি একেবারেই সহ্য করতে পারতেন না জয়া। তিনি একেবারেই চাইতেন না অভিষেক রানির সঙ্গে মিশুক। শোনা যায়, জয়া বচ্চনের কারণেই নাকি রানির সংস্পর্শ ত্যাগ করেছিলেন অভিষেক। তাঁদের মধ্যে যোগাযোগও নষ্ট হয়েছিল।

জয়া পছন্দ না করলেও রানিকে বেশ পছন্দ করতে অমিতাভ বচ্চন। কন্যার চোখে দেখতেন রানিকে। কিন্তু তাতে কী, জয়ের যে পছন্দ ছিল না রানিকে। ফলে বচ্চন পরিবারের বউ হয়ে রানির আর আসা হয়নি। এমনটাও শোনা যায়, যশরাজের প্রযোজনায় তৈরি ‘লাগা চুনরি মে দাগ’ ছবিতে অভিনয় করেছিলেন রানি এবং জয়া। সেই ছবির শুটিংয়ে ঠান্ডা লড়াই হয়েছিল নবীন-প্রবীণ দুই অভিনেত্রীর। সেই লড়াই আজও বয়ে বেড়াচ্ছেন তাঁরা। শোনা যায়, ছবির শুটিংয়ের সময় জয়া এবং কঙ্কনা সেন শর্মা রানির থেকে দূরত্ব বজায় রেখে বসেছিলেন। কটাক্ষের সুরে জয়া কঙ্কনাকে বলেছিলেন, “রানিকে তোমার হাসিটা ধার দাও।” এই কথা শুনে হোহো করে হেসেছিলেন কঙ্কনা। সেই বিদ্রূপ দেখে রানি ভীষণই বিরক্ত হয়েছিলেন।”

জয়ার সঙ্গে বিবাদের কারণে পরবর্তীকালে অভিষেকের সঙ্গেও কাজ করেননি রানি। তাঁর ব্লকবাস্টার হিট ছবি ‘বান্টি অউর বাবলি’তে অভিনয় করেছিলেন অভিষেক-রানি। ছবির সিকুয়্যেলে আর অভিষেককে দেখা যায়নি। নায়ক হিসেবে অভিনয় করেছিলেন সাইফ আলি খান।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য