প্রাক্তন স্বামী আরবাজ এখন বিবাহিত, ডিভোর্স দিতে কত কোটি নিয়েছিলেন মালাইকা

Malaika Arora Gossip: আরও একবার নেটিজ়েনদের চর্চায় ১৫ কোটির গসিপ। শোনা যায় মালাইকা নাকি এই পরিমাণ অর্থই নিয়েছিলেন আরবাজ খানের কাজ থেকে। তবে সত্যি কি তাই? কত কোটি পেয়েছিলেন, তার থেকেও যে ঝড় তাঁর ওপর দিয়ে বয়ে গিয়েছে সেই খবর বেশি চর্চায় জায়গা করে নিয়েছিল।

Jan 12, 2024 | 2:17 PM

1 / 8
সদ্য বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা আরবাজ খান। প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে থাকায় বেশ কিছু দিন ধরেই খবরের শিরোনামে বারবার ফিরে আসছেন।

সদ্য বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা আরবাজ খান। প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে থাকায় বেশ কিছু দিন ধরেই খবরের শিরোনামে বারবার ফিরে আসছেন।

2 / 8

সেই সুবাদেও আরও একবার নেটিজ়েনদের চর্চায় ১৫ কোটির গসিপ। শোনা যায় মালাইকা নাকি এই পরিমাণ অর্থই নিয়েছিলেন আরবাজ খানের কাজ থেকে। তবে সত্যি কি তাই?

3 / 8

কত কোটি পেয়েছিলেন, তার থেকেও যে ঝড় তাঁর ওপর দিয়ে বয়ে গিয়েছে সেই খবর বেশি চর্চায় জায়গা করে নিয়েছিল। শোনা যায় সলমন খান নাকি বনি কাপুরকে দিয়েছিলেন হুমকি।

4 / 8

বলেছিলেন অর্জুন কাপুরকে বলিউডে কাজ করতে দেবেন না। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। মালাইকার হাত ছাড়তে রাজি ছিলেন না অর্জুন কাপুর। আজও সেই সম্পর্ক অটুট।

5 / 8

ফলে বিবাহ বিচ্ছেদ শেষ পর্যন্ত হয়ে যায়। তবে এই বিবাহ বিচ্ছেদ নিয়ে একাধিক খবর ছড়িয়ে পড়ে রাতারাতি। কখনও শোনা যায়, তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, কখনও আবার লিভইনের খবর।

6 / 8

সম্পর্কে বিচ্ছেদের জল্পনাও কম প্রকাশ্যে উঠে আসতে দেখা যায় না, মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের মধ্যে। তবে সর্বাধিক যা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল, তা হল বিবাহ বিচ্ছেদের সময় তিনি খোরপোশ বাবাদ কত কোটি টাকা নিয়েছিলেন।

7 / 8

শোনা যায় মোট ১৫ কোটি টাকা খোরপোশ বাবাদ নিয়েছিলেন অভিনেত্রী। যদিও এই খবর যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সরব হতে দেখা যায় মালাইকা আরোরার আইনজীবীকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

8 / 8

এই খবরের কোনও সত্যতা নেই। পাশাপাশি এও জানান, খোরপোশ বাবদ যে অর্থই দেওয়া হোক না কেন, তা প্রকাশ্যে আলোচনা হওয়ার মতো বিষয়ই নয়। ফলে এই বিষয় আলোচনা হওয়া কাম্য নয়। ফলে মালাইকা কোনওদিনই এই খবরে সিলমোহর দেননি।

Loading...
Unable to load recommendations.
Follow Us