বিবাহিত হয়েও অনুপমের সঙ্গে প্রেম, কে ছিলেন কিরণের প্রথম স্বামী? রইল ছবি  

Anupam Kher: অর্থ ছিল না তবে ছিল ভালবাসা। আর সেই ভালবাসার জোরেই এত বছর পার হয়ে গেলেও আজও ওঁরা একসঙ্গে। ভাল আছেন, আছেন আনন্দে।

বিবাহিত হয়েও অনুপমের সঙ্গে প্রেম, কে ছিলেন কিরণের প্রথম স্বামী? রইল ছবি  

Mar 09, 2024 | 8:30 PM

ক্যানসারকে জয় করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন কিরণ খের। দীর্ঘ বিবাহিত জীবনে গোটা সময়টাই তাঁকে আগলে ছিলেন, এখনও আছেন তাঁর স্বামী অনুপম খের। অনুপম কিন্তু কিরণের জীবনে প্রথম পুরুষ নন। আগেও একবার বিয়ে হয়েছিল কিরণ খেরের। কে ছিলেন তাঁর প্রথম স্বামী? রইল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে। বহুদিন থেকেই একে অন্যকে চিনতেন অনুপম ও কিরণ। তবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না প্রথম থেকে। ভাল বন্ধু ছিলেন তাঁরা। দু’জনেই চন্ডিগড়ে থিয়েটার করতেন। কিরণের কথায়, “আমার সব কিছু জানত ও। অন্য এক মেয়েকে পটানোরও চেষ্টা করছিল। তবে আমাদের দু’জনের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কিচ্ছু ছিল না।”

 

প্রথম স্বামীর সঙ্গে কিরণ 

 

এরপর মুম্বই আসেন কিরণ। অভিনেতা গৌতম বেরীকে বিয়ে করেন তিনি। এক ছেলে ও এক মেয়েও হয় তাঁর। কিরণের কথায়, “গৌতমকে বিয়ে করে আমার মনে হয় বিয়ে করাটা ঠিক হয়নি। সে সময় অনুপমও বিবাহিত ছিল। সেই বিয়েও ঠিকভাবে চলছিল না। এমনই একটা সময় কলকাতায় নাদিরা বব্বরের নাটকে অভিনয়ের জন্য দু’জনেই আসি আমরা। ওকে অন্যরকম লাগছিল। কোনও নাটকের জন্য চুল কেটে ফেলেছিল। যখন ঘর থেকে বের হচ্ছিল, আমার দিকে হঠাৎই পিছন ফিরে তাকায়। এক অদ্ভুত অনুভূতি খেলে যায় দু’জনের মধ্যেই। ওই রাতেই ও আমার ঘরে আসে। দরজা ধাক্কা দিয়ে বলে, “তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি মনে হয় তোমার প্রেমে পড়ে গিয়েছি।” আমাদের পুরো রসায়নে আমূল পরিবর্তন চলে আসে আচমকাই। স্বামীকে ডিভোর্স দিয়ে ওর সঙ্গে ঘর বাঁধি আমি। সেই সময় যদিও ও ছিল একেবারে নিঃস্ব।”

অর্থ ছিল না তবে ছিল ভালবাসা। আর সেই ভালবাসার জোরেই এত বছর পার হয়ে গেলেও আজও ওঁরা একসঙ্গে। ভাল আছেন, আছেন আনন্দে। গৌতম বেরী ও অনুপমের ছেলে শিকান্দরকেও নিজের ছেলের মতোই মানুষ করেছেন কিরণ। তাঁদের নিজেদের কোনও সন্তান নেই।

Follow Us