Drishyam The Conclusion: প্রথম ও দ্বিতীয় ‘দৃশ্যম’ সুপারহিট, তিন নম্বর ছবিতে কে, কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন?

Drishyam 3 Cast Fees: এবার আসছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব— ‘দৃশ্যম দ্য কনক্লুশন’। আগের দুটি পর্বই বক্স অফিসে ব্লকবাস্টার সফলতা পেয়েছিল, তাই পরিচালক অভিষেক পাঠকের তৈরি এই শেষ কিস্তি ঘিরেও দর্শকমহলে উন্মাদনা এখন তুঙ্গে। তবে বড় পর্দার এই হাই-ভোল্টেজ ড্রামার লড়াইয়ের পাশাপাশি ছবির তারকাদের আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

Drishyam The Conclusion: প্রথম ও দ্বিতীয় দৃশ্যম সুপারহিট, তিন নম্বর ছবিতে কে, কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন?

|

Oct 01, 2026 | 2:28 PM

ভারতের থ্রিলার সিনেমার ইতিহাসে ‘দৃশ্যম’ একটি চর্চিত নাম। কেস ক্লোজ করতে এসে প্রতিবারই বিজয় সালগাঁওকরের ক্ষুরধার বুদ্ধির কাছে হার মানতে হয়েছে পুলিশ প্রশাসনকে। এবার আসছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ পর্ব— ‘দৃশ্যম দ্য কনক্লুশন’। আগের দুটি পর্বই বক্স অফিসে ব্লকবাস্টার সফলতা পেয়েছিল, তাই পরিচালক অভিষেক পাঠকের তৈরি এই শেষ কিস্তি ঘিরেও দর্শকমহলে উন্মাদনা এখন তুঙ্গে। তবে বড় পর্দার এই হাই-ভোল্টেজ ড্রামার লড়াইয়ের পাশাপাশি ছবির তারকাদের আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

‘দৃশ্যম’ মানেই কেসের জালে আটকে পড়া চতুর পরিবারপ্রধান বিজয় সালগাঁওকর। ‘নিউজ এক্স’-এর এক প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্বে বিজয়ের আইকনিক চরিত্রে ফেরার জন্য বলিউডের তারকা অজয় দেবগন হাঁকিয়েছেন আনুমানিক ১৮ থেকে ২২ কোটি টাকা।

অন্যদিকে, সাবেক আইপিএস অফিসার মীরা দেশমুখের চরিত্রে নজরকাড়া অভিনয় করা তাবু পাচ্ছেন অজয়ের তুলনায় বেশ খানিকটা কম পারিশ্রমিক। এই ছবির জন্য তাবু নিচ্ছেন প্রায় ২.৫ থেকে ৩.৫ কোটি টাকা। এছাড়া বিজয়ের স্ত্রী নন্দিনীর ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী শ্রিয়া শরণকে দেওয়া হচ্ছে ১ কোটি টাকা। যদিও পারিশ্রমিকের এই অঙ্কের বিষয়ে ছবির প্রযোজকদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি।

বিজয়ের বড় মেয়ে অঞ্জুর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ইশিতা দত্ত। সিরিজের শেষ ছবিতে কাজ করার জন্য তিনি পাচ্ছেন ৫০ লক্ষ টাকা। অন্য দিকে, মীরা দেশমুখের (তাবু) ব্যবসায়িক স্বামী মহেশ দেশমুখের চরিত্রে রূপদানকারী অভিজ্ঞ অভিনেতা রজত কাপুরের পারিশ্রমিক ধার্য করা হয়েছে ৪০ থেকে ৭০ লক্ষ টাকা।

তবে এই পর্বে দুই নতুন ও শক্তিশালী চরিত্রের প্রবেশ ঘটেছে— জয়দীপ আহলাওয়াত এবং প্রকাশ রাজ। পুলিশ অফিসার হিসেবে কেসটি পুনারম্ভের মূল দায়িত্বে দেখা যাবে জয়দীপকে। ফলে পর্দায় অজয় দেবগনের সঙ্গে তাঁর মনস্তাত্ত্বিক ও আইনি লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। তবে জয়দীপ, প্রকাশ রাজ কিংবা মৃণাল যাদবের পারিশ্রমিক ঠিক কত, তা এখনও প্রকাশ্যে আসেনি।

চলতি বছরের ২ অক্টোবর শুভমুক্তি পেতে চলেছে এই কাঙ্ক্ষিত ছবিটি। এই শেষ পর্বেই চূড়ান্ত মীমাংসা হবে শালগাঁওকর পরিবারের ভাগ্যের। পুলিশ কি অবশেষে অজয় দেবগন ওরফে বিজয়কে হাতেনাতে গ্রেপ্তার করতে পারবে, নাকি এবারও চাল খাটিয়ে পার পেয়ে যাবেন বিজয়?

পরিচালক অভিষেক পাঠক জানান, তিনি প্রথমে ছবিটির নাম ‘দৃশ্যম ৩’ রাখতেই চেয়েছিলেন। কিন্তু পরে ঠিক করেন, ‘পার্ট ৩’ শুনলে দর্শকরা ধরে নেবেন ভবিষ্যতে হয়তো ‘পার্ট ৪’-ও আসবে। কিন্তু গল্পটি এখানে পাকাপাকিভাবে শেষ করতে চান নির্মাতারা, তাই দর্শক মনে স্পষ্ট বার্তা দিতেই ছবিটির নাম রাখা হয়েছে ‘দৃশ্যম দ্য কনক্লুশন’।

Loading...
Unable to load recommendations.
Follow Us