AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছোট ঘর থেকে কোটি টাকার মালিক! জানেন জ্যাকি শ্রফের সম্পত্তি কত?

কিন্তু এই বিলাসবহুল জীবনে পৌঁছতে কঠিন পথ অতিক্রম করতে হয়েছে অভিনেতাকে। বহু সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের গল্প বলেছেন অভিনেতা। দীর্ঘ সময় ধরে দারিদ্রতার মধ্যে দিয়ে কাটানোর অভিজ্ঞতা থাকার দরুণ আজও মাটির মানুষ জ্যাকি। মুম্বইয়ের ব্যস্ততার বাইরে জ্যাকি শ্রফের শান্তির জায়গা তাঁর লোনাভলা ও মাভাল অঞ্চলের ফার্মহাউসগুলি। জানা যায়, এখানে তিনি সময় পেলেই চলে যান। জমি, গাছপালায় ঘেরা এই জীবনযাপনই তাঁর সবচেয়ে বেশি পছন্দের।

ছোট ঘর থেকে কোটি টাকার মালিক! জানেন জ্যাকি শ্রফের সম্পত্তি কত?
| Updated on: Feb 01, 2026 | 1:26 PM
Share

আজ অভিনেতা জ্যাকি শ্রফের জন্মদিন। বর্ষীয়ান এই অভিনেতা একের পর এক ছবি উপহার দিয়ে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। কাজের মাধ্যমে উপার্জনে বিলাশবহুল জীবনযাপন করেন অভিনেতা। জানেন অভিনেতার বর্তমান সম্পত্তি কত? জানলে অবাক হবেন একটা সময় জ্যাকি শ্রফের জীবন কেটেছে মুম্বইয়ের অতি সাধারণ একটি ঘরে। সেই ছোট ঘর, অভাব অনটন, অনিশ্চিত ভবিষ্যৎ সবকিছু পেরিয়েই আজ তিনি বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা এবং বহু কোটি টাকার সম্পত্তির মালিক। জ্যাকি শ্রফের সম্পত্তির পিছনে রয়েছে তাঁর দীর্ঘ লড়াইয়ের ইতিহাস।

বর্তমানে জ্যাকি শ্রফ মুম্বইয়ের অভিজাত এলাকায় একটি সমুদ্রমুখী ৮ বিএইচকে ফ্ল্যাটে থাকেন। বিভিন্ন তথ্য অনুযায়ী, এই ফ্ল্যাটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ কোটি টাকা। খোলা বারান্দা, আধুনিক সাজসজ্জা আর শহরের কোলাহল ছাপিয়ে সমুদ্রের দৃশ্য সব মিলিয়ে এই বাড়ি তাঁর জীবনের বদলে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ।

কিন্তু এই বিলাসবহুল জীবনে পৌঁছতে কঠিন পথ অতিক্রম করতে হয়েছে অভিনেতাকে। বহু সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের গল্প বলেছেন অভিনেতা। দীর্ঘ সময় ধরে দারিদ্রতার মধ্যে দিয়ে কাটানোর অভিজ্ঞতা থাকার দরুণ আজও মাটির মানুষ জ্যাকি।

মুম্বইয়ের ব্যস্ততার বাইরে জ্যাকি শ্রফের শান্তির জায়গা তাঁর লোনাভলা ও মাভাল অঞ্চলের ফার্মহাউসগুলি। জানা যায়, এখানে তিনি সময় পেলেই চলে যান। জমি, গাছপালায় ঘেরা এই জীবনযাপনই তাঁর সবচেয়ে বেশি পছন্দের।

অভিনেতার মোট সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন প্রতিবেদনে আলাদা আলাদা হিসেব পাওয়া যায়। তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, তাঁর নিট সম্পত্তির অঙ্ক ২০০ কোটির বেশি। কিছু আর্থিক প্রতিবেদনে আবার এই অঙ্ক ৪০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে লেখা রয়েছে। তবে তিনি শুধু অভিনেতাই নন তিনি একজন ব্যবসায়ীও।

জ্যাকি শ্রফের সংগ্রহে রয়েছে একাধিক দামি ও ভিন্টেজ গাড়ি। তবে তিনি কখনওই সেই সম্পদ জাহির করতে পছন্দ করেন না। আজও তাঁকে সাধারণ পোশাকে, সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা যায়। এত সম্পত্তি, এত অর্থ থাকা সত্ত্বেও জ্যাকি শ্রফের জীবনে কোনও অতিরিক্ত আড়ম্বর নেই। নিজের অতীত ভুলে যাননি বলেই হয়ত আজও তিনি সাধারণ জীবনকেই সবচেয়ে বড় সম্পদ মনে করেন।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের