Shahrukh khan: শাহরুখের একরাতের সঙ্গী হতে চাই! নায়কের বউ খুল্লমখুল্লা বলে দিলেন, জানেন কে?

Shah Rukh Khan Bollywood News: অতি সম্প্রতি মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার দর্শনেও একসঙ্গে দেখা মিলেছিল তাঁদের। গোবিন্দার এই একাধিক প্রেমের প্রসঙ্গ অবশ্য নতুন নয়; এর আগেও স্বামীর নানা নারীঘটিত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন তারকাপত্নী সুনীতা আহুজা। তবে একদিকে যখন গোবিন্দার নতুন প্রেম নিয়ে বিটাউনে গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্যে পুরো ফোকাস নিজের দিকে টেনে নিলেন সুনীতা নিজেই।

Shahrukh khan: শাহরুখের একরাতের সঙ্গী হতে চাই! নায়কের বউ খুল্লমখুল্লা বলে দিলেন, জানেন কে?
Image Credit source: Instagram

|

Sep 23, 2026 | 3:06 PM

সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দার প্রেমের জোর গুঞ্জন এখন নেটপাড়ার অন্যতম সেরা চর্চার বিষয়। অতি সম্প্রতি মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার দর্শনেও একসঙ্গে দেখা মিলেছিল তাঁদের। গোবিন্দার এই একাধিক প্রেমের প্রসঙ্গ অবশ্য নতুন নয়; এর আগেও স্বামীর নানা নারীঘটিত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন তারকাপত্নী সুনীতা আহুজা। তবে একদিকে যখন গোবিন্দার নতুন প্রেম নিয়ে বিটাউনে গুঞ্জন তুঙ্গে, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্যে পুরো ফোকাস নিজের দিকে টেনে নিলেন সুনীতা নিজেই। ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ বা এক রাতের সঙ্গী হিসেবে নিজের পছন্দের পুরুষের নাম খোলাখুলি জানিয়ে দিলেন তিনি।

কাকে বাছলেন সুনীতা? নাম শুনে খুব একটা তাজ্জব হওয়ার সুযোগ নেই, কারণ কোটি কোটি হৃদয়ের স্পন্দন তিনি নিজেই। বলিউডের ‘কিং খান’ ওরফে শাহরুখ খানই সুনীতার একমাত্র পছন্দ। সম্প্রতি ‘হোয়াই নট উইথ এমএনএল’ (Season 3) শো-এর এক বিশেষ র‍্যাপিড-ফায়ার রাউন্ডে হাজির হয়ে এই সপাট উত্তর দেন তিনি।

সাক্ষাৎকারে সুনীতাকে একটি মজার কাল্পনিক পরিস্থিতি তৈরি করে প্রশ্ন করা হয়—ওয়ান-নাইট স্ট্যান্ডের জন্য শাহরুখ খান, শাহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে তিনি কাকে বেছে নেবেন? একটুও ইতস্তত না করে তৎক্ষণাৎ শাহরুখের নাম নেন গোবিন্দার স্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “যাই প্রশ্ন করা হোক না কেন, যেকোনো পরিস্থিতিতে আমার প্রথম পছন্দ সবসময় শাহরুখ খানই হবেন।”

একই সঙ্গে গোবিন্দার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়েও মুখ খুলেছেন সুনীতা। সংসার ও বিবাহিত জীবন প্রসঙ্গে তাঁর বক্তব্য, “ওকে বিয়ে করা নিয়ে আমার মনে কোনো আক্ষেপ নেই। আমি মনে করি মানুষের উচিত নিজের মতো করে বাঁচা এবং অন্যকেও বাঁচতে দেওয়া। ও নিজের মতো জীবন উপভোগ করছে, আর আমিও আমার মতো করে জীবন গুছিয়ে নিয়েছি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us