Happy Birth Day Allu Arjun: ৪৪ এ পা দিলেন আল্লু অর্জুন, জানেন কত টাকার মালিক ‘পুষ্পা’?
অল্লু অর্জুনের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৬০ কোটি টাকা। প্রতিটি ছবির জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক তো নেনই, পাশাপাশি ব্যবসার ময়দানেও তিনি বেশ তুখোড়। তাঁর নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে এবং তাঁদের পারিবারিক ব্যানার ‘গীতা আর্টস’-এর বড় শেয়ারের মালিকও তিনি। বিলাসিতা আর পরিশ্রমের মিশেলে আজ তিনি বিনোদন জগতের অন্যতম ধনী তারকা।

৮ এপ্রিল, দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে গোটা ভারতের ‘ক্রাশ’ হয়ে ওঠা অল্লু অর্জুনের জন্মদিন। ৪৪ বছরে পা দিলেন এই ‘স্টাইলিশ স্টার’। তবে কেবল স্টাইল নয়, অভিনয়ের ধার আর বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে আজ তিনি গ্লোবাল আইকন। তাঁর জন্মদিন উপলক্ষে ভক্তদের উন্মাদনা যখন তুঙ্গে, তখন এক নজরে দেখে নেওয়া যাক তাঁর কেরিয়ার, প্রতিপত্তির পরিমাণ।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আল্লু অর্জুনের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৬০ কোটি টাকা। প্রতিটি ছবির জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক তো নেনই, পাশাপাশি ব্যবসার ময়দানেও তিনি বেশ তুখোড়। তাঁর নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে এবং তাঁদের পারিবারিক ব্যানার ‘গীতা আর্টস’-এর বড় শেয়ারের মালিকও তিনি। বিলাসিতা আর পরিশ্রমের মিশেলে আজ তিনি বিনোদন জগতের অন্যতম ধনী তারকা।
কেরিয়ারের শুরুতে ‘দেশমুদুরু’ (২০০৭), ‘পারুগু’ (২০০৮) কিংবা ‘ভেদম’ (২০১০)-এর মতো ছবি দিয়ে ঘরে ঘরে পরিচিতি পেলেও, ‘রেস গুররাম’, ‘সররাইনডু’ বা ‘আলা বৈকুণ্ঠপুরামুলু’ তাঁকে সুপারস্টারের তকমা এনে দেয়। তবে ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং তার সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’ অল্লু অর্জুনকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা এক কথায় অবিশ্বাস্য। পুষ্পার সেই আইকনিক হাঁটা আর সংলাপ এখন আট থেকে আশির মুখে মুখে।
জন্মদিনেই ভক্তদের জন্য বড় উপহার নিয়ে আসছেন আল্লু। পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘AA22xA6’-এ দেখা যাবে তাঁকে। সবচেয়ে বড় চমক হলো, এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন বলিউডের ‘কুইন’ দীপিকা পাড়ুকোন। আজই এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে, যা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এছাড়া ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’-এ আবারও রশ্মিকা মান্দানার সঙ্গে পর্দায় আগুন ঝরাতে ফিরবেন তিনি।
তেলুগু সিনেমার অত্যন্ত প্রভাবশালী আল্লু-কোনিডেলা পরিবারের সন্তান তিনি। মেগাস্টার চিরঞ্জীবীর পরিবারের সঙ্গেও রয়েছে তাঁর গভীর যোগসূত্র। ব্যক্তিগত জীবনে ২০১১ সালে স্নেহা রেড্ডির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অল্লু। তাঁদের সুখের সংসারে রয়েছে দুই সন্তান— পুত্র আয়ান এবং কন্যা আরহা।
মাঠের লড়াই হোক বা রুপোলি পর্দার রোমান্স, আল্লু অর্জুন প্রমাণ করেছেন যে তিনি কেবল এক তারকা নন, তিনি একাই একটি ব্র্যান্ড। জন্মদিনে তাঁর জন্য রইল অনেক শুভেচ্ছা।
