AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাত্র তিরিশেই সব শেষ, রহস্যমৃত্যু জনপ্রিয় গায়িকার, কী ঘটল গাজিয়াবাদে?

দিব্যাঙ্কা তাঁর ভাইয়ের জন্য রাতের খাবারও রান্না করেছিলেন। যদিও সামান্য অসুস্থবোধ করছেন বলে জানিয়েছিলেন তিনি। রাত গভীর হওয়ার আগে তাঁর ভাই জরুরি কাজে বাইরে যাওয়ার সময় দিব্যাঙ্কাকে মূল ফটক বন্ধ করে দিতে মেসেজ করেন।

মাত্র তিরিশেই সব শেষ, রহস্যমৃত্যু জনপ্রিয় গায়িকার, কী ঘটল গাজিয়াবাদে?
| Updated on: Apr 23, 2026 | 1:05 PM
Share

মাত্র ৩০ বছর বয়সেই নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রির জনপ্রিয় শিল্পী দিব্যাঙ্কা সিরোহির রহস্যজনক মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় দিব্যাঙ্কার ইনস্টাগ্রামে প্রায় ১৩ লক্ষ অনুরাগী ছিল। সুনন্দা শর্মার ‘মেরি মাম্মি নু পসন্দ নি তু’ গানের ভাইরাল ভিডিয়োতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সব কিছুই স্বাভাবিক ছিল। দিব্যাঙ্কা তাঁর ভাইয়ের জন্য রাতের খাবারও রান্না করেছিলেন। যদিও সামান্য অসুস্থবোধ করছেন বলে জানিয়েছিলেন তিনি। রাত গভীর হওয়ার আগে তাঁর ভাই জরুরি কাজে বাইরে যাওয়ার সময় দিব্যাঙ্কাকে মূল ফটক বন্ধ করে দিতে মেসেজ করেন। দিব্যাঙ্কা উত্তরে ‘ওকে’ (ok) লিখলেও, ভাই ফিরে এসে দেখেন দিদির নিথর দেহ পড়ে রয়েছে। আত্মীয়দের দাবি, উদ্ধারের সময় শরীর বেশ শক্ত হয়ে গিয়েছিল এবং ফোলা ভাবও লক্ষ্য করা গেছে।

প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সন্দেহ করা হলেও, হঠাৎ ঠিক কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। দিব্যাঙ্কার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে, যা পড়ে যাওয়ার ফলে হতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পরই প্রকৃত কারণ জানা যাবে।

১৯৯৬ সালের ১৯ নভেম্বর বুলন্দশহরে জন্মগ্রহণ করেন দিব্যাঙ্কা। অভিনয় জগতে আসার আগে তিনি চাকরি করতেন। পরে মাসুম শর্মা, অমিত সাইনি রোহতাকিয়া এবং কেডি-র মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে ৫০টিরও বেশি হরিয়ানভি গানে কাজ করেছেন। সিরসার জেসিডি কলেজে মাসুম শর্মার সঙ্গে লাইভ পারফরম্যান্সের পর তাঁর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। অবিবাহিত দিব্যাঙ্কা গাজিয়াবাদের এই ফ্ল্যাটে তাঁর ভাই-বোনের সঙ্গেই থাকতেন।

মিষ্টি স্বভাবের এই তরুণী শিল্পীর অকাল প্রয়াণে হরিয়ানভি ইন্ডাস্ট্রি একজন দক্ষ প্রতিভাকে হারাল বলেই মনে করছেন তাঁর সহকর্মীরা।

Follow Us