
অমিতাভ বচ্চনের বাংলো গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি মেল পেল মুম্বইয়ের মেয়র। আর তারপর থেকেই অমিতাভের বাংলো জলসার নিরাপত্তা বাড়ল তিনগুণ। কবে থেকে এই বাংলোতে রয়েছেন অমিতাভ? কত দাম এই বাংলোর?
বলিপাড়ার মেগাস্টার অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’ কেবল একটি বাড়ি নয়, এটি মুম্বইয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। গত দুই দশকেরও বেশি সময় ধরে বচ্চন পরিবারের ঠিকানা এই ঐতিহাসিক ও অভিজাত বাসভবন। প্রতি রবিবার যেখানে হাজার হাজার ভক্তের ভিড় জমে একঝলক বিগ বি-কে দেখার জন্য। কিন্তু জানেন কি, প্রায় ১০০ কোটি টাকার এই বিলাসবহুল বাংলোটি অমিতাভ বচ্চন নিজে কিনেছিলেন না কি এটি অন্য কোনও সূত্রে পেয়েছিলেন? ।
কীভাবে ‘জলসা’ পান অমিতাভ বচ্চন?
অনেকেরই ধারণা, এই বিশাল সম্পত্তি হয়তো বিগ বি নিজেই কিনেছিলেন। তবে সত্যিটা সম্পূর্ণ আলাদা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের এই বিখ্যাত বাংলোটি অমিতাভকে কিনে দেননি, বরং উপহার হিসেবে দিয়েছিলেন পরিচালক ও প্রযোজক রমেশ সিপ্পি! আশির দশকের ব্লকবাস্টার ছবি ‘সত্তে পে সত্তা’ (Satte Pe Satta)-য় অভিনয়ের পারিশ্রমিক বা পারিশ্রমিকের বিকল্প হিসেবে রমেশ সিপ্পি এই বহুমূল্য সম্পত্তিটি উপহার দিয়েছিলেন অমিতাভ বচ্চনকে। এর আগে অমিতাভ তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন ও পরিবারের সঙ্গে থাকতেন ‘প্রতীক্ষা’ বাংলোয়। পরবর্তীকালে তাঁরা ‘জলসা’-য় এসে বসবাস শুরু করেন।
প্রায় ১০০ কোটি টাকা বাজারমূল্যের এই দু’তলা বাংলোর অন্দরমহলের সাজসজ্জাও নজরকাড়া। বাড়ির ভেতরে রয়েছে ফ্লোর-টু-সিলিং গ্লাস উইন্ডো, চোখ ধাঁধানো ক্রিস্টালের ঝাড়বাতি, বারোক আর্ট পিস এবং মহামূল্যবান তুর্কি রাগ (Turkish Rugs)। এছাড়া পিতল ও রূপার বিভিন্ন শিল্পকলায় সাজানো হয়েছে বচ্চন পরিবারের এই নীড়।
জলসার ভেতরে রয়েছে দুটি প্রাইভেট স্টাডি রুম, একটি সুসজ্জিত জিম এবং একটি রেকর্ডিং স্টুডিও, যেখানে অমিতাভ বচ্চন তাঁর ব্যক্তিগত কাজ ও সময় কাটান। বাড়ির বড় ড্রয়িংরুম বা ফরমাল লিভিং এরিয়ায় রয়েছে উঁচু খিলান (High Arches), যা ঘরটিকে এক রয়্যাল বা রাজকীয় লুক দেয়। চারপাশের সবুজ লন এবং বচ্চন পরিবারের পুরনো সব পারিবারিক ছবির কোলাজ এই প্রাসাদোপম বাড়িটিকে দিয়েছে একটা অন্যলুক। সিনেমার পর্দা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন— অমিতাভের দীর্ঘ কেরিয়ারের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই ‘জলসা’-র সঙ্গে। ভক্তদের কাছে যা আজও স্বপ্নের মতো।