‘টিভি’-তে ফিরলেন সৌমিতৃষা! কোথায় দেখা যাবে তাঁকে?

'মিঠাই' ধারাবাহিকের জন্য ভীষণই জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এই ধারাবাহিকের পর তাঁকে আর অন্য কোনও ধারাবাহিকে কাজ করতে দেখা যায়নি। তবে ওয়েব সিরিজে কাজ করেছেন। এবার 'হইচই' প্ল্যাটফর্মের টিভি প্লাস বিভাগে সৌমিতৃষার নতুন কাজ আসছে। ২৪ জুন মুক্তি পাবে, প্রথম ছ'টা এপিসোড। চার সপ্তাহ ধরে প্রতি বুধবার ছ'টা করে এপিসোড আসবে। নাম 'আতঙ্ক'।

টিভি-তে ফিরলেন সৌমিতৃষা! কোথায় দেখা যাবে তাঁকে?

|

May 29, 2026 | 1:13 PM

‘মিঠাই’ ধারাবাহিকের জন্য ভীষণই জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এই ধারাবাহিকের পর তাঁকে আর অন্য কোনও ধারাবাহিকে কাজ করতে দেখা যায়নি। তবে ওয়েব সিরিজে কাজ করেছেন। এবার ‘হইচই’ প্ল্যাটফর্মের টিভি প্লাস বিভাগে সৌমিতৃষার নতুন কাজ আসছে। ২৪ জুন মুক্তি পাবে, প্রথম ছ’টা এপিসোড। চার সপ্তাহ ধরে প্রতি বুধবার ছ’টা করে এপিসোড আসবে। নাম ‘আতঙ্ক’।

এক ট্রমায় ক্ষতবিক্ষত নারীর বিবাহিত জীবন ভেঙে পড়ে, যখন তিনি তাঁর স্বামীর জীবনের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ —  প্রিয় কাকাকে অনৈতিক আচরণের অভিযোগে অভিযুক্ত করেন। এর ফলে গোটা পরিবার এক ভয়ংকর দ্বন্দ্বের মুখোমুখি হয়— তিনি কি বহুদিনের চাপা সত্য প্রকাশ করছেন, নাকি অতীতের ভয়াবহ স্মৃতির অন্ধকারে নিজেকেই হারিয়ে ফেলছেন? এই গল্প উঠে আসবে ‘আতঙ্ক’-তে।

নতুন কাজ নিয়ে সৌমিতৃষা জানালেন, ”এই ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘কালরাত্রি’ ওয়েব সিরিজের যাত্রা আজও আমার হৃদয়ের খুব কাছের। অভিনয়ের ক্ষেত্রে আমি এমন নারী-কেন্দ্রিক বিষয় বেছে নিচ্ছি, যেগুলোর সঙ্গে নারীরা সহজে নিজেদের মিল খুঁজে পাবেন। পূর্বার চরিত্রটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তার ভিতরের নানা স্তর আমাকে এই চরিত্রটি বেছে নিতে অনুপ্রাণিত করেছে। পূর্বা এমন এক নারী, যে বছরের পর বছর ধরে অত্যাচার, ভয় আর অনেক না-বলা যন্ত্রণার ভার বহন করে চলেছে”। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে হেঁটেও, পূর্বা কি ঘুরে দাঁড়াতে পারবে? উত্তর জানার অপেক্ষা। সৌমিতৃষার সঙ্গে এখানে দেখা যাবে অভিষেক বোস, সুব্রত দত্ত, বিশ্বনাথ বসু, শাওলি চট্টোপাধ্যায়ের পাশাপাশি আরও কিছু নামী মুখকে।

রাজ্যে সরকার বদলের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ৪মে তারিখের পর রাজ্যে নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে সৌমিতৃষা লেখেন, ”রাজ্যে মানুষের ভালো করার লক্ষ্যে নতুন সরকার শক্তিশালী এবং সফল হোক।”

Follow Us