AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kapoor Family: কাপুর পরিবারে বিচ্ছেদ! সত্যি কি ভাল নেই আলিয়া-রণবীর, এ কোন ছবি এল সামনে?

Bollywood: কখনও শোনা যায় আলিয়া ভাটের সঙ্গে নীতু কাপুরের সম্পর্কের ভাঙন, কখনও আবার প্রকাশ্যে মায়ের হাত ধরে পোজ দিচ্ছে ছেলে, পাশে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রণবীর। সব মিলিয়ে কোথাও গিয়ে যেন কাপুর পরিবারের অন্দরমহলের সমীকরণ নিয়ে কৌতুহল সর্বত্র।

Kapoor Family: কাপুর পরিবারে বিচ্ছেদ! সত্যি কি ভাল নেই আলিয়া-রণবীর, এ কোন ছবি এল সামনে?
| Updated on: Sep 13, 2024 | 4:38 PM
Share

রণবীর কাপুর। বরাবরই সিনেপাড়ার চর্চিত নাম। যাঁকে নিয়ে নিত্য নানা গুঞ্জন জায়গা করে নেয় খবরের শিরোনামে। কারণ একটাই, রণবীর কাপুর যতটা চর্চিত পর্দার সামনে, ঠিক ততটাই চর্চিত পর্দার পিছনেও। একাধিক সম্পর্কের জেরে বারবার কটাক্ষের শিকার হওয়া রণবীরের ব্যক্তি জীবনে অশান্তি যেন ছায়ার মতো লেগেই ছিল। বর্তমানে আলিয়া ভাটকে ভালবেসে সংসার পেতেছেন তিনি। সেখানেও কম অশান্তির গুঞ্জন শোনা যায় না। কখনও শোনা যায় আলিয়া ভাটের সঙ্গে নীতু কাপুরের সম্পর্কের ভাঙন, কখনও আবার প্রকাশ্যে মায়ের হাত ধরে পোজ দিচ্ছে ছেলে, পাশে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রণবীর। সব মিলিয়ে কোথাও গিয়ে যেন কাপুর পরিবারের অন্দরমহলের সমীকরণ নিয়ে কৌতুহল সর্বত্র।

তবে মাঝে মধ্যেই এই পরিবারের যে ছবি সামনে উঠে আসতে দেখা যায়, তা কোথাও গিয়ে যেন ভক্তদের মনে প্রশ্ন জাগায়, আদপে কি এই জুটি ভাল আছে? কখনও অ্যানিম্যাল ছবির প্রচার, কখনও আবার পথ চলতে আলিয়াকে এড়িয়ে যাওয়া, মায়ের হাত ধরেই অধিকাংশ সময় চলেন রণবীর কাপুর। আলিয়া থাকেন আগে কিংবা পিছনে। যা নিয়ে নেটিজ়েনদের মনে প্রশ্ন বিস্তর। আর এবার গণপতি পুজোর ছবি হল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

যেখানে রণবীর কাপুরকে দেখা গেল নীতু কাপুরের সঙ্গে গণপতি বাপ্পার পুজো করতে। তাঁরা একসঙ্গেই প্রতিমা বিসর্জন দিলেন। কিন্তু আলিয়া সঙ্গে না থাকায় অনেকেই আবারও প্রশ্ন তুললেন কাপুর পরিবার নিয়ে। আলিয়া ভাট ও রণবীর কাপুর বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। পর্দায় কেবল ব্রহ্মাস্ত্র ছবিতেই তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এখন এই ছবির দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় তাঁরা।

Follow Us