পুজোর মাঝে এ বেশ কিছুটা সময় কাদের সঙ্গে কাটালেন জিৎ?

Jeet: বিশেষ করে শিশুদের এই সময়টা প্রতিটা পরিবারই বিশেষ করে তুলতে চান। নানা পুজো কমিটি থেকে শুরু করে সেলিব্রিটিরা এই সময় পথ শিশুদের উদ্দেশেও নানা উদ্যোগ নিয়ে থাকেন। পোশাক দেওয়া, খাবারের ব্যবস্থা করা ইত্যাদি। পুজোর এই বিশেষ দিনে তাই জিৎও থাকলেন না বাদ।

পুজোর মাঝে এ বেশ কিছুটা সময় কাদের সঙ্গে কাটালেন জিৎ?

Oct 14, 2024 | 4:03 PM

দুর্গাপুজো বলে কথা। বাঙালিদের প্রাণের পুজো। এই সময়টা সকলেই কম বেশি উৎসবে মেতে ওঠেন। তবে চলতি বছরের ছবিটা বেশ কিছুটা আলাদা। একশ্রেণিকর মানুষের কথা মাথায় রেখে অনেকেই ফিরেছেন পুজোয়, অনেকেই আবার উৎসবে গা না ভাসিয়ে, কেবল পুজোয় আছেন। অভিনেতা জিৎও তাই নিজের মতো করে চলতি বছরের উৎসবে সামিল হলেন। সেই ভিডিয়ো সামনে আসতেই নেটপাড়ায় প্রশংসা। না, প্যান্ডেল হপিং কিংবা শপিং নয়, অভিনেতা জিৎ একটা দিন কাটিয়ে নিলেন পাড়ার শিশুদের সঙ্গে।

অভিনেতা যদিও কোনও এনজিওতে না গিয়ে নিজের পাড়ার শিশুদেরই বাড়িতে ডেকে পাত পেড়ে খাওয়ালেন। সকলেই হইহই করে কাটালেন সেই দিনটা। প্রতিটা শিশুর মুখেই দিন ছিল হাসি। সুপারস্টারের সঙ্গে পুজোয় একটা বেলা কাটিয়ে যে তারা বেশ আনন্দ পেয়েছে, তা ক্যামেরার প্রতিটা ফ্রেমে স্পষ্ট। জিৎ নিজের পুত্র সন্তান রোনাভকেও সেই আয়োজনে করলেন সামিল।  রোনাভকে দেখা গেল সেই সকল শিশুদের সঙ্গে খেলা করতে। এদিন সেই আয়োজনের এক ফাঁকে পুজো দিতেও দেখা গেল জিৎকে। সেই ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল।

জিৎ বরাবরই ব্যক্তি জীবনকে লাইম লাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। নিজের ছবি ছাড়া অন্য কোনও বিষয় নিয়েই প্রচারে থাকতে দেখা যায় না তাঁকে। আর সামাজিক কোনও বিষয় খুব প্রয়োজন মনে না হলে তিনি মুখ খোলেন না (বাংলাদেশ প্রসঙ্গে কিংবা আরজি কর প্রসঙ্গে মুখ খুলেছিলেন)। তাই এই বিষয়টাকেও খুব একটা প্রচারে আনতে চাইলেন না জিৎ। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন। তা দেখেই সুপারস্টারকে ভালবাসায় প্রশংসায় ভরাচ্ছেন অনুরাগীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us