
দিতিপ্রিয়া রায়কে নিয়ে এবার টলিউড ইন্ডাস্ট্রিতে বড় খবর। যা কিনা এখন টিনসেল টাউনে শোরগোল ফেলে দিয়েছে। জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়াল বিতর্কের পর যেভাবে ধারাবাহিক ছেড়ে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিলেন দিতিপ্রিয়া, তা রীতিমতো তাঁর অনুরাগীদের হতবাক করেছিল। অনেকে তো দিন গুণ ছিলেন দিতিপ্রিয়ার ফের অভিনয়ের ফেরার খবর শোনার জন্য। আপাতত, সেই অপেক্ষা শেষ। জানা গেল, ফের ছোটপর্দায় ফিরছেন, ছোটপর্দার রানি মা দিতিপ্রিয়া। তাও আবার স্টার জলসার পর্দায়! হ্যাঁ, স্টার জলসার নতুন এক ধারাবাহিকে এবার দেখা যাবে দিতিপ্রিয়াকে। তবে কী ধারাবাহিক, কোন চরিত্র, তা নিয়ে এখনও স্পষ্ট করেননি চ্যানেল কর্তৃপক্ষ।
কয়েক মাস আগে দিতিপ্রিয়াকে নিয়ে আলোচনা শুরু হলেই, নেটদুনিয়ার একাংশ দুম করে টেনে আনলেন জীতু কমলের সঙ্গে তাঁর চিরদিনই তুমি যে আমার সিরিয়াল বিতর্ককে। তবে সেই বিতর্ককে কখনই পাত্তা দেননি দিতিপ্রিয়া। বরং সব গুঞ্জন এড়িয়ে নিজেই নিজেকে বার বার গুছিয়ে নিয়েছেন।
অন্যদিকে, এই মুহূর্তে বিগ বসের ঘর কাপাচ্ছেন জীতু কমল। বিগ বসও দেখা যাচ্ছে, স্টার জলসায়। নেটপাড়ার একাংশ বলছে, একই ক্য়ামেরার সামনে না হোক, তবে টিআরপি লড়াইয়ে ফের মুখোমুখি জীতু ও দিতিপ্রিয়া।