AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: খবর রটতেই বিয়ে নিয়ে মুখ খুললেন কঙ্গনা, গলায় মঙ্গলসূত্র পরেই কোন কথা বলেই ফেললেন?

Kangana Ranaut marriage: পরনে চুড়িদার, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা— আর সবচেয়ে বেশি নজর কাড়ল তাঁর সিঁথির সিঁদুর ও গলার মঙ্গলসূত্র। একটি আবাসন থেকে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে তাঁকে সোজা গাড়িতে উঠে পড়তে দেখা যায়। আর এই সাজ দেখেই নেটিজেনদের প্রশ্ন— তবে কি সত্যিই চুপিচুপি সাত পাকে বাঁধা পড়লেন কঙ্গনা?

Kangana Ranaut: খবর রটতেই বিয়ে নিয়ে মুখ খুললেন কঙ্গনা, গলায় মঙ্গলসূত্র পরেই কোন কথা বলেই ফেললেন?
| Updated on: May 22, 2026 | 5:00 PM
Share

শুক্রবার সকাল থেকেই নেটদুনিয়ায় রীতিমতো হইচই। কারণটা অবশ্যই কঙ্গনা রানাওয়াত। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় মান্ডির সাংসদ তথা বলিউড অভিনেত্রীকে দেখা গেল একেবারে বিবাহিতা নারীর সাজে! পরনে চুড়িদার, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা— আর সবচেয়ে বেশি নজর কাড়ল তাঁর সিঁথির সিঁদুর ও গলার মঙ্গলসূত্র। একটি আবাসন থেকে বেরিয়ে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে তাঁকে সোজা গাড়িতে উঠে পড়তে দেখা যায়। আর এই সাজ দেখেই নেটিজেনদের প্রশ্ন— তবে কি সত্যিই চুপিচুপি সাত পাকে বাঁধা পড়লেন কঙ্গনা?

ত্বিষা শর্মা প্রসঙ্গ ও বিয়ের উপদেশ: সম্প্রতি ভোপালের ত্বিষা শর্মার মর্মান্তিক মৃত্যু নিয়ে মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেখানে বিয়ে নিয়েও নানা ধরনের উপদেশ দিতে শোনা যায় তাঁকে। এর রেশ কাটতে না কাটতেই তাঁর এই ‘বিবাহিতা’ অবতার প্রকাশ্যে আসে। কঙ্গনার মঙ্গলসূত্র পরা ছবি ভাইরাল হতেই কানাঘুষোয় এমনটাও শোনা যেতে থাকে যে, চিরাগ পাসোয়ানকেই হয়তো গোপনে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি! তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন খোদ কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হওয়া সেই ছবি শেয়ার করে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এটি নেহাতই তাঁর আগামী কোনও প্রজেক্টের লুক।

Kangana (2)

কঙ্গনা লেখেন, “আমি প্রতিদিন শহরের এদিক-ওদিক শুটিং করে বেড়াচ্ছি। কোনও একটি নির্দিষ্ট চরিত্রের এই লুক লেন্সবন্দি করে কেউ ছড়িয়ে দিয়েছেন। আর তারপর থেকেই আমার ফোন সমানে বেজেই চলেছে।” বিয়ে নিয়ে নেটদুনিয়ার এই মাতামাতি দেখে বেশ মজাই পেয়েছেন অভিনেত্রী। এই গুঞ্জন হেসে উড়িয়ে দিয়ে তিনি লেখেন, “একজন অভিনেত্রী হিসেবে বিবাহিত মহিলার সাজে পর্দায় এলে এত বাড়াবাড়ির কী আছে? অভিনেতাদের তো সব রকম চরিত্রেই কাজ করতে হয়।”

সব শেষে অনুরাগীদের আশ্বস্ত করে কঙ্গনার সোজাসাপ্টা জবাব, “আমি গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি।” কঙ্গনার এই বিবৃতি প্রকাশ্যে আসার পরেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরা। অনেকেই প্রথম থেকে আন্দাজ করেছিলেন যে এটি তাঁর আগামী কোনও ছবির শুটিংয়ের দৃশ্য। একাংশের দাবি, হয়তো ‘কুইন ২’ ছবির জন্যই কঙ্গনার এই নতুন অবতার। অবশেষে অভিনেত্রীর জবাবে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল।

Follow Us
সন্দীপ ঘোষকে নিয়ে কী করবে রাজ্য সরকার?
সন্দীপ ঘোষকে নিয়ে কী করবে রাজ্য সরকার?
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া, নির্বিঘ্নে হল ভোটগ্রহণ
পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া, নির্বিঘ্নে হল ভোটগ্রহণ
রাজস্ব ক্ষতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী
রাজস্ব ক্ষতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী
ভোট পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের
ভোট পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের