মোটা টাকার চেক পেলেন কিরায়া, কীভাবে রাতারাতি ১৩ কোটি পকেটে?

Kiara Advani: কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি ভাল ছবি আর ঝুলিতে থাকায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে খুব একটা সময় লাগেনি তাঁর। এরই মধ্যে ব্যক্তি জীবনের ঘটে গেছে একাধিক রদবদল। প্রেম থেকে বিয়ে, সবটাই ইতিমধ্যে সেরে ফেলেছেন অভিনেত্রী।

মোটা টাকার চেক পেলেন কিরায়া, কীভাবে রাতারাতি ১৩ কোটি পকেটে?

Mar 06, 2024 | 9:00 AM

কিয়ারা আডবানী, বলিউডে ডেবিউ করার পর থেকেই একের পর এক ছবি তাঁর ঝুলিতে। সুশান্ত সিং রাজপুত-এর জনপ্রিয় ছবি এমএস ধোনির বায়োপিকে প্রথম দেখা গিয়েছিল তাঁকে। তারপর শাহিদ কাপুরের সঙ্গে কবীর সিং ছবিতে অনবদ্য অভিনয়ের দাপটে রাতারাতি দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন কিয়ার আডবানী। কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি ভাল ছবি আর ঝুলিতে থাকায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করতে খুব একটা সময় লাগেনি তাঁর। এরই মধ্যে ব্যক্তি জীবনের ঘটে গেছে একাধিক রদবদল। প্রেম থেকে বিয়ে, সবটাই ইতিমধ্যে সেরে ফেলেছেন অভিনেত্রী।

কেরিয়ারে সব থেকে বড় প্রজেক্ট পেতে চলেছেন এবার তিনি। বেশ কয়েক মাস ধরেই শোনা গিয়েছিল ফারহা খানের ডন থ্রি ছবিতে রণবীর সিং-এর বিপরীতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে দুই অভিনেত্রীর মধ্যে এক তিনি অপরজনের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে জানেন কি? বিগ বাজেট এই ছবির জন্য কিয়ারা কত টাকা পারিশ্রমিক চেয়ে বসলেন? সুত্রের খবর এই ছবির প্রস্তাব তাঁর কাছে যাওয়ার পর তিনি ১৩ কোটি টাকা পারিশ্রমে চেয়েছেন। তবে এই বিপুল অংকের টাকার শর্ত মেনে নিয়ে শেষ পর্যন্ত সত্যিই তিনি ছবিতে থাকতে চলেছেন কি না সে খবর এখনো প্রকাশ্যে আসেনি।

প্রাথমিকভাবে অনেকেই অনুমান করতেন বলিউডে বহিরাগত, কেরিয়ারে দাপটের সঙ্গে কাজ করছেন, তবে সত্যি যে তিনি বহিরাগত নন একাধিক সূত্রে সেই খবর প্রকাশে এসেছে। জুহি চাওলা সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক রয়েছে একাধিক স্টারদের সঙ্গে ওঠাবসা, ছোট থেকেই সিনেমা পাড়ার অন্দরমহলের অনেকেই চিনতেন তবুও নিজেকে বহিরাগত বলে দাবি করেছেন একাধিক সাক্ষাৎকারে তা নিয়েও জল্পনা কম হয়নি।

Follow Us