বয়স ৪, এখন কেমন দেখতে হয়েছে কোয়েলের ছেলেকে? ‘এ তো পুরো সূর্যমুখী’

Koel Mallick: প্রসঙ্গত, গত বছর পুজোর সময়েই কোয়েলের 'জঙ্গলে মিতিন মাসি' মুক্তি পেয়েছিল। ছবিটির পরিচালক ছিলেন অরিন্দম শীল।

বয়স ৪, এখন কেমন দেখতে হয়েছে কোয়েলের ছেলেকে? এ তো পুরো সূর্যমুখী
এখন কেমন দেখতে হয়েছে কোয়েলের ছেলেকে?

Feb 15, 2024 | 7:48 PM

নাম কবীর সিং– বয়স ৪। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। বরং মল্লিক বাড়ির আদরে, পঞ্জাবি পরিবারের স্নেহে বড় হয়ে উঠছে সে। সে কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের এক মাত্র ছেলে। যাকে তার দাদু ডাকে বন্ধু বলে। ছেলের ছবি সচরাচর শেয়ার করতে দেখা যায় না কোয়েলকে। লাইমলাইট থেকে নিজের দূরেই সরিয়ে রাখতে চান তিনি। তবে পুজো পার্বণের দিন খানিক আলাদা। নিয়ম ভাঙেন তিনি। এবারেও ঠিক তাই-ই করেছেন। সরস্বতী পুজোর দিন ছবি শেয়ার করেছেন কোয়েল। পরিবারের সঙ্গে সঙ্গে ছবি শেয়ার করেছেন ছোট্ট কবীরেরও। বহুদিন পর তাঁকে দেখে অবাক সকলেই। একজন লিখেছেন, “এ তো পুরো সূর্যমুখী”। হলুদ পঞ্জাবি পরা ছবি শেয়ার করেছিলেন কোয়েল। কখনও মায়ের সঙ্গে অঞ্জলি আবার কখনও দাদুর সঙ্গে খুনসুটি—এই সবই মুহূর্তে তুলে ধরা হয়েছে সামাজিক মাধ্যমের পাতায়।

প্রসঙ্গত, গত বছর পুজোর সময়েই কোয়েলের ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পেয়েছিল। ছবিটির পরিচালক ছিলেন অরিন্দম শীল। ছবিটির কারণে, কোয়েলকে করতে হয়েছে কঠিন অধ্যবসায়। স্টান্ট শিখতে হয়েছে শিখতে হয়েছে নানা অ্যাকশন সিকুয়েন্সও। তবে ওই ছবিটি বক্স অফিসে মোটামুটি পারফর্ম করেছিল। সম্প্রতি ‘যকের ধন’ সিরিজের নতুন ছবির শুটিংয়ের কারণে কোয়েল তাঁর টিম সহ গিয়েছিলেন রাজস্থানে। সেখান থেকে ছবিও শেয়ার করেছিলেন বহু। আপাতত তিনি কলকাতায়। পরিবারের সঙ্গে সময় কাটানো যে তাঁর বড়ই পছন্দের।

Loading...
Unable to load recommendations.
Follow Us