Govinda: ‘যে সংসার আগেই ভেঙেছে, তা নতুন করে ভাঙার দরকার পড়ে না!’ গোবিন্দার স্ত্রী সুনীতাকে তোপ ‘প্রেমিকা’ কোমল রানির

Komal Rani Swarnakar Govinda Wife Controversy: কোমলের এই ঝাঁঝালো বক্তব্যের পর অবশ্য সুনীতা আহুজার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও পালটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই গোবিন্দ ও সুনীতার বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন এবং ভাঙন নিয়ে জোর জল্পনা চলছে। তাঁদের এই পারিবারিক বিবাদের মাঝে বারবার উঠে এসেছে কোমল রানি স্বর্ণকারের নাম।

Govinda: যে সংসার আগেই ভেঙেছে, তা নতুন করে ভাঙার দরকার পড়ে না! গোবিন্দার স্ত্রী সুনীতাকে তোপ প্রেমিকা কোমল রানির

|

Sep 26, 2026 | 7:30 PM

বলিউড অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কোন্দল ঘিরে বলিপাড়ায় বিতর্ক যেন থামতেই চাইছে না। গোবিন্দের সঙ্গে নাম জড়িয়ে সুনীতার একের পর এক বিস্ফোরক মন্তব্যের জবাবে এবার আর চুপ থাকলেন না অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার। শনিবার সমাজমাধ্যমের পাতায় একটি দীর্ঘ ও কড়া বার্তা শেয়ার করে সরাসরি নাম না করে সুনীতাকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টটিতে কোমল লেখেন, “যে মহিলা বছরের পর বছর ধরে নিজের স্বামীকে মানসিকভাবে শেষ করার চেষ্টা করছেন, তাঁর অভিশাপে কারও কোনও ক্ষতি হয় না।” তাঁকে সোশাল মিডিয়ায় ‘ঘরভাঙানি’ বলে ট্রোল করার জবাবে পাল্টা সুর চড়িয়ে কোমল দাবি করেন, “যে সংসার বহু আগেই ভেঙে গুঁড়িয়ে গিয়েছে, তা নতুন করে এসে অন্য কারও ভেঙে দেওয়ার প্রয়োজন পড়ে না।”

গোবিন্দ ও সুনীতার ব্যক্তিগত টানাপোড়েনের মাঝে তাঁর নাম টেনে আনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। পুরো সত্যি না জেনে সাধারণ মানুষকে বিচার না করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “আমার অন্তত মনে হয় না কোনও ভালো এবং দায়িত্বশীল স্ত্রী তাঁর স্বামীর সঙ্গে এতটা রূঢ় আচরণ করতে পারেন।” নিজের ব্যক্তিগত কোনও স্বার্থ বা মতলব হাসিল করার জন্য সুনীতা যেন তাঁর নাম ব্যবহার করা বন্ধ করেন, সেই হুঁশিয়ারিও দেন কোমল। বার্তাটির একেবারে শেষে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে কোমল লেখেন, ঈশ্বর যেন প্রতিটি ‘ভদ্র’ পুরুষকে এমন ‘চালাক’ নারীদের হাত থেকে রক্ষা করেন।

কোমল রানির ইনস্টাগ্রাম পোস্ট–

কোমলের এই ঝাঁঝালো বক্তব্যের পর অবশ্য সুনীতা আহুজার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও পালটা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই গোবিন্দ ও সুনীতার বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন এবং ভাঙন নিয়ে জোর জল্পনা চলছে। তাঁদের এই পারিবারিক বিবাদের মাঝে বারবার উঠে এসেছে কোমল রানি স্বর্ণকারের নাম। এমনকি সম্প্রতি গণেশচতুর্থী উদ্‌যাপনের জন্য আমেরিকা থেকে মুম্বই ফিরেছিলেন গোবিন্দা। কিন্তু সেই উৎসবে মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন বাবার পাশে থাকলেও দেখা মেলেনি সুনীতার। ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতির সম্পর্কে ঠিক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর বিনোদন দুনিয়ার।

Loading...
Unable to load recommendations.
Follow Us