Mandakini: দাউদের সঙ্গে সময় কাটাতেই দুবাইয়ে গিয়েছিলেন মন্দাকিনী? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

Mandakini's Relationship with Dawood Ibrahim: পরবর্তীতে স্রেফ সাধারণ দর্শক হিসেবেই সেখানে স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখতে যান তিনি। আর সেখানেই কাকতালীয়ভাবে দেখা হয় দাউদের সঙ্গে, তোলা হয় সেই ছবি। মন্দাকিনীর কথায়, সেই মুহূর্তে তিনি বিন্দুমাত্র টের পাননি যে একটি নিছক ছবি ভবিষ্যতে তাঁর জীবনের এত বড় বিতর্কের কারণ হয়ে উঠবে।

Mandakini: দাউদের সঙ্গে সময় কাটাতেই দুবাইয়ে গিয়েছিলেন মন্দাকিনী? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

|

Sep 17, 2026 | 3:46 PM

বলিউডের ইতিহাস পাতায় একটি ছবিকে কেন্দ্র করে দীর্ঘ কয়েক দশক ধরে বজায় রয়েছে রহস্য, চর্চা ও বিতর্ক। আশি-নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সেই বহুল আলোচিত ফ্রেমটি আজও তাঁর জীবন ও কর্মজীবনের ছায়া হয়ে রয়েছে। দুবাইয়ে কীভাবে তোলা হয়েছিল সেই ছবি? আন্ডারওয়ার্ল্ড প্রধানের সঙ্গে সাক্ষাতের নেপথ্য কাহিনিই বা কী ছিল? অবশেষে এত বছর পর সেই ঐতিহাসিক বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজ কাপুরের আবিষ্কার মন্দাকিনী।

অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, দাউদ ইব্রাহিমের কোনও বিশেষ আমন্ত্রণে তিনি দুবাই বা শারজার ক্রিকেট ম্যাচ দেখতে যাননি। মূলত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেই তাঁর দুবাই সফর ছিল। পরবর্তীতে স্রেফ সাধারণ দর্শক হিসেবেই সেখানে স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখতে যান তিনি। আর সেখানেই কাকতালীয়ভাবে দেখা হয় দাউদের সঙ্গে, তোলা হয় সেই ছবি। মন্দাকিনীর কথায়, সেই মুহূর্তে তিনি বিন্দুমাত্র টের পাননি যে একটি নিছক ছবি ভবিষ্যতে তাঁর জীবনের এত বড় বিতর্কের কারণ হয়ে উঠবে।

নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী জানান, একজন বিনোদন শিল্পীকে কাজের প্রয়োজনে অসংখ্য মানুষের সান্নিধ্যে আসতে হয়। কোনও সামাজিক বা পাবলিক ইভেন্টে কার কার উপস্থিতি থাকবে, তা বেছে নেওয়া বা নিয়ন্ত্রণ করা শিল্পীর পক্ষে সম্ভব নয়। একইভাবে, সংবাদমাধ্যম কিংবা সাধারণ মানুষ সেই ঘটনাকে কীভাবে উপস্থাপন করবেন, তার ওপরও কোনও শিল্পীর হাত থাকে না। দাউদের সঙ্গে ওই ছবিটির ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে বলে দাবি তাঁর।

মন্দাকিনী আরও জানান, সেই সময়ে মিডিয়া ট্রায়াল, বিতর্ক তৈরি করা কিংবা সেনসেশন সৃষ্টি করার কৌশল সম্পর্কে তাঁর কোনও পূর্বঅভিজ্ঞতা ছিল না। ছবিটি প্রকাশ্যে আসার পর যখন একের পর এক চাঞ্চল্যকর খবর রটতে শুরু করে, তখন তিনি বিভিন্ন সাক্ষাৎকারে সে খবর অস্বীকারও করেছিলেন। কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে গিয়েছিল।

ফিরে তাকিয়ে আজ মন্দাকিনী স্বীকার করেন, সেই একটি বিতর্ক তাঁর সাজানো কেরিয়ারের প্রভূত ক্ষতি করেছিল। পরিস্থিতি সামাল দেওয়ার মতো সঠিক দিকনির্দেশনা ও পেশাদার ম্যানেজমেন্ট টিম সে যুগে তাঁর ছিল না।

১৯৮৫ সালে রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা মৈলি’ ছবির মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান মন্দাকিনী। প্রায় ৭৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে আশির দশকে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। তবে সাফল্যের সেই উজ্জ্বল আলোকেও ম্লান করে দিয়েছিল আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তাঁর নাম জড়ানোর এই ঘটনা। সেই সঙ্গে অভিনেত্রী এও জানান, তৎকালীন বলিউডে আন্ডারওয়ার্ল্ডের অর্থলগ্নি নিয়ে তাঁর কোনো ধারণা ছিল না; পরবর্তী সময়ে বিভিন্ন সিনেমা ও তথ্যচিত্রের মাধ্যমে তিনি সে সম্পর্কে জানতে পারেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us