প্রিয়াঙ্কা-পরিণীতির পরিবারে ফের বিয়ের সানাই, এবার পিঁড়িতে কে?

Priyanka Chopra: সূত্র জানাচ্ছে, মার্চের ১১-১২ তারিখেই হবে বিয়ের অনুষ্ঠান। তিন বছর ধরে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছেন মীরা। তাঁর সঙ্গেই ঠিক হয়েছে বিয়ে। বিয়ের আসর বসবে মুম্বইয়ে, জানা গিয়েছে এমনটাই। ইতিমধ্যেই জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি।

প্রিয়াঙ্কা-পরিণীতির পরিবারে ফের বিয়ের সানাই, এবার পিঁড়িতে কে?
প্রিয়াঙ্কা-পরিণীতির পরিবারের ফের বিয়ের সানাই

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 20, 2024 | 10:01 PM

প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছেন বছর কয়েক আগেই। নিক জোনাসের সঙ্গে তাঁর এখন চুটিয়ে সংসার। তুতো বোন পরিণীতি চোপড়াও বছর খানেক আগে বিয়ে করেছেন আপনেতা রাঘব চাড্ডাকে। ফের পরিবারে বিয়ের সানাই। এবার বিয়ের পিঁড়িতে কে? তিনি আর কেউ নন। প্রিয়াঙ্কা ও পরিণীতির তুতো বোন মীরা চোপড়া। সূত্র জানাচ্ছে, মার্চের ১১-১২ তারিখেই হবে বিয়ের অনুষ্ঠান। তিন বছর ধরে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছেন মীরা। তাঁর সঙ্গেই ঠিক হয়েছে বিয়ে। বিয়ের আসর বসবে মুম্বইয়ে, জানা গিয়েছে এমনটাই। ইতিমধ্যেই জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি।

প্রিয়াঙ্কা অথবা পরিণীতির মতো সেভাবে বলিউডে নিজের রাজত্ব কায়েম করতে পারেননি মীরা। ‘১৯২০ লন্ডন’, ‘গ্যাং অব গোস্ট’সহ বেশ কিছু ছবিতে তাঁকে দেখা গেলেও মনে রাখার মতো কাজ, এখনও হয়নি বললেই চলে। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে নিজের দিদি-বোনদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মীরা। জানিয়েছিলেন, কর্মক্ষেত্রে বাকি দুই জনের থেকে কোনও সাহায্য তিনি পাননি। এখানেই না থেমে তিনি আরও বলেছিলেন, ‘বোনেদের মধ্যেকার বন্ধনটা কোথাও হারিয়ে গিয়েছে”। মীরা জানিয়েছিলেন, প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক মোটামুটি ভাল হলেও বহুযুগ হয়ে গিয়েছে, তিনি কথা বলেন না পরিণীতির সঙ্গে। এমনকি দুই পরিবারের মধ্যেও নেই কোনও যোগাযোগ,জানিয়েছিলেন এমনটাই। পরিণীতির বাগদানে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। বিয়েতে যদিও আসেননি। মীরার বিয়েতে তিনি আসেন কিনা এখন সেটাই দেখার।

Loading...
Unable to load recommendations.
Follow Us