এসব বিপাশার পাপের ফল! বিস্ফোরক মিকা সিং, গায়কের সঙ্গে কী করেছেন অভিনেত্রী?

বলিউড থেকে একেবারেই গায়েব অভিনেত্রী বিপাশা বসু ও তাঁর অভিনেত্রী স্বামী করণ সিং গ্রোভার। দুজনের হাতেই কোনও কাজ নেই। তবুও সম্প্রতি হৃতিক ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফাইটার ছবিতে দেখা গিয়েছিল করণকে। তবে বিপাশা কিন্তু একেবারেই কর্মহীন।

এসব বিপাশার পাপের ফল! বিস্ফোরক মিকা সিং, গায়কের সঙ্গে কী করেছেন অভিনেত্রী?

|

Mar 03, 2025 | 7:36 PM

বলিউড থেকে একেবারেই গায়েব অভিনেত্রী বিপাশা বসু ও তাঁর অভিনেত্রী স্বামী করণ সিং গ্রোভার। দুজনের হাতেই কোনও কাজ নেই। তবুও সম্প্রতি হৃতিক ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফাইটার ছবিতে দেখা গিয়েছিল করণকে। তবে বিপাশা কিন্তু একেবারেই কর্মহীন। সম্প্রতি বিপাশা ও করণের এই অবস্থার জন্য, বিপাশাকেই দায়ী করলেন জনপ্রিয় গায়ক মিকা সিং। তিনি এক সাক্ষাৎকারে স্পষ্টই বললেন, বিপাশার এমন অবস্থার জন্য নেপথ্যে রয়েছে, বিপাশার কর্মফল।

তা হঠাৎ বিপাশাকে নিয়ে এমন কেন বলেছেন মিকা? কী এমন করেছিলেন অভিনেত্রী?

বিপাশা ও করণ সিং গ্রোভারকে নিয়ে একটা ছবি প্রযোজনা করেছিলেন মিকা। যার নাম ডেঞ্জারস। এই বক্স অফিসে ডাহা ফ্লপ হয় এই ছবি। মিকা এই সাক্ষাৎকারে বলেছেন, বিপাশার নানা বায়েনাক্কার জন্য প্রচুর টাকা ক্ষতি হয়ে ছিল। শুধু তাই নয়, লন্ডনে ছবির শুটিং করতে গিয়ে নানা বাহানায় ছবির শুটিং বাতিল করলেন বিপাশা। এসব কাণ্ডের জন্যই বিপাশা এখন ভুগছেন।

তবে মিকার এমন মন্তব্য চুপ করে থাকেননি বিপাশা। তিনি সোশাল মিডিয়ায় স্পষ্ট লিখেছেন, ‘খারাপ মানুষদের গলার জোর বেশি। এসবে পাত্তা দিই না। দুগ্গা দুগ্গা…’

Follow Us