মিকা সিং এর নিরানব্বইটা বাড়ি, কে থাকে সেখানে?

মিকা সিং সবসময় মনখোলা কথা বলেন। নিজের বিযয় হোক বা বন্ধুদের বিযয়ে। কিছুদিন আগে যেমন সুপারস্টার সালমান খান নিয়ে তিনি কথা বলে বতর্কে জড়িয়ে পড়েন।

মিকা সিং এর নিরানব্বইটা বাড়ি, কে থাকে সেখানে?

|

May 05, 2025 | 4:14 PM

পপ গায়ক মিকা সিংকে কেনা চেনে, যেকোন পার্টি শুরু ও শেষ হয় মিকা সিং এর গানে। বলিউডের মেগা স্টারদের জন্য যেমন গেয়েছেন প্লেব্যাক সং , তেমনই নিজের পপ গানের জন্য ভারতের নামকরা গায়ক, সুরকার তিনি। সম্প্রতি খবরে আসে মিকা সিং ৯৯ টি ঘরের মালিক। তাঁকে একটি জাতীয় স্তরের পডকাস্টে সাক্ষাৎকার দিতে শোনা গিয়েছিল, সেখানে মিকাকে প্রশ্ন করা হয়, ৯৯টি ঘরের মালিক তিনি , সবগুলি ঘরে থাকা সম্ভব হয়? কে থাকে ঘর গুলোতে? উত্তরে হেসে মিকা জবাব দেন, ” দেখ আমার মতে বড় লোক হওয়া দরকার, আমার একশ একরের ফার্ম হাউস আছে, কোনও আন্দাজ আছে এই ফার্ম হাউস দেখাশোনা করার জন্য কত জন লোক দরকার, প্রায় একশো থেকে দেড়শো জন রয়েছে যারা আমার ফার্ম হাউজ ও পশু-পাখিদের দেখা শোনা করে। এর পরে যদি ৯৯ টি ঘর থাকে তাহলে আরও ৯৯ জন দরকার, যারা এই ঘরগুলো দেখাশোনা করবে। ”

তিনি আরও বলেন, ” দেখ যদি এই সম মানুষ গুলো কাজ পাচ্ছে, পরিবার চালাচ্ছে সেটাতো ভাল বিষয়। আমি কষ্ট করেছি, এখন পয়সা হয়েছে, আমি তো নেশা করছিনা। নেশা করলেও সবাই বলবে মিকা নেশা করছে, আবার নেশা না করে জমিতে টাকা বিনিয়োগ করে ঘর করলেও বলবে দেখ মিকার ৯৯ টা ঘর! আসলে কাউকে কোনদিন সুখি করতে পারবেনা। তাই নিজের কথাই ভাবো। আমি মনে করি একটাই জীবন , আর এই জীবনে সবথেকে বড় হল টাকা, অবশ্যই ভগবানের পরে। ”  আসলে মিকা সবসময় মনখোলা কথা বলেন। নিজের বিযয় হোক বা বন্ধুদের বিযয়ে। কিছুদিন আগে যেমন সুপারস্টার সালমান খান নিয়ে তিনি বলেছিলেন যে সলমন খান নেশা করলে অন্যরকম মানুয হয়ে যান। এই নিয়েও বতর্কে জড়িয়ে পড়েন।

প্রসঙ্গত, মিকার যে সব গান দর্শকদের নাচতে বাধ্য করে তার তালিকা দীর্ঘ, সিং ইজ কিং, মউজা হি মউজা, দুই বিট, পুঙ্গি আরও অনেক। বাংলা ছবিতেও তার গান ম্যাড আই অ্যাম ম্যাড, তুই আমার হিরো হিট ।

Follow Us