Moushumi Chatterjee Relationship with Bachchan Family: মৌসুমীকে মারাত্মক ভয় পেতেন অমিতাভ, জয়ার সঙ্গে চলত ঠান্ডা লড়াই! বচ্চন পরিবারের সঙ্গে ঠিক কী ঘটেছিল?

here is Why Amitabh Feared Moushumi: অমিতাভ বচ্চন থেকে শুরু করে বচ্চন পরিবারের সঙ্গে মৌসুমীর সম্পর্ক এবং অতীতে ঘটে যাওয়া বেশ কিছু চমকপ্রদ ঘটনা নিয়ে বহু চর্চা হয়েছে। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে উঠে এসেছে অমিতাভ-জয়ার সঙ্গে মৌসুমীর সম্পর্কের সেই অজানা অধ্যায়।

Moushumi Chatterjee Relationship with Bachchan Family: মৌসুমীকে মারাত্মক ভয় পেতেন অমিতাভ, জয়ার সঙ্গে চলত ঠান্ডা লড়াই! বচ্চন পরিবারের সঙ্গে ঠিক কী ঘটেছিল?

|

Nov 14, 2026 | 1:40 PM

বলিউডের সোনালি যুগের অন্যতম জনপ্রিয় এবং স্পষ্টভাষী অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। তাঁর ঠোঁটকাটা স্বভাব ও অকপট কথাবার্তার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি বরাবরই এক অন্য পরিচিতি পেয়েছিলেন। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বচ্চন পরিবারের সঙ্গে মৌসুমীর সম্পর্ক এবং অতীতে ঘটে যাওয়া বেশ কিছু চমকপ্রদ ঘটনা নিয়ে বহু চর্চা হয়েছে। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে উঠে এসেছে অমিতাভ-জয়ার সঙ্গে মৌসুমীর সম্পর্কের সেই অজানা অধ্যায়।

কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের কালজয়ী বাংলা ছবি ‘বালিকা বধূ’ দিয়ে মাত্র ১৯ বছর বয়সে রুপোলি পর্দায় পা রেখেছিলেন মৌসুমী। তবে কেরিয়ারের শুরুর দিকেই বলিউডে জয়া ভাদুড়ীর (বচ্চন) সঙ্গে তাঁর এক অদ্ভুত সমীকরণ তৈরি হয়েছিল। মৌসুমীর শ্বশুরমশাই তথা কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন পরিচালক হৃষীকেশ মুখোপাধ্যায়। তিনি মৌসুমীকে দেখেই নিজের বিখ্যাত ছবি ‘গুড্ডি’-র জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে মৌসুমীর অজান্তেই সেই প্রোজেক্ট চলে যায় জয়া ভাদুড়ীর কাছে, যা জয়াকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দিয়েছিল।

শুধু ‘গুড্ডি’-ই নয়, ১৯৭২ সালে গুলজারের ‘কোশিস’ ছবিতে সঞ্জীব কুমারের বিপরীতে প্রথমে সাইন করানো হয়েছিল মৌসুমীকে। কিন্তু রাতারাতি কোনও কারণ না দর্শিয়েই মৌসুমীকে সরিয়ে সেই জায়গায় নিয়ে আসা হয় জয়াকে! এই বিষয়ে বহু বছর পর এক সাক্ষাৎকারে মৌসুমী অত্যন্ত কূটনৈতিকভাবে এড়িয়ে গিয়ে বলেন, “আমি কখনও কোনও চরিত্রের জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবো না। কোশিস আমার কাছে একটা ভুলে যাওয়ার মতো অধ্যায়। তবে অনেক বছর পর গুলজার সাহেব আমাকে ‘আঙ্গুর’ ছবিতে নিয়েছিলেন। এই পৃথিবীতে সত্যিই সুবিচার বলে একটা জিনিস আছে।” শোনা যায়, সেই সময় থেকেই জয়াকে খুব একটা পছন্দ করতেন না মৌসুমী। এমনকী, শোনা যায়, বলিউডে জয়া রাজনীতি করেই নাকি মৌসুমীকে পর পর দুটি ছবি থেকে সরিয়ে দিয়েছিলেন। আর তা কানে যেতেই জয়ার সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক তৈরি হয়।

জয়ার উপর সেই ক্ষোভ ও রাগ থেকেই অমিতাভের সঙ্গে মৌসুমী সম্পর্ককেও কিছুটা হলেও জটিল করে তুলেছিল। অন্তত, দুই অভিনেতার ঘনিষ্ঠরা তেমনই মনে করেন।

সবসময় মুখের ওপর সত্য কথা বলতে ভালোবাসতেন মৌসুমী, যা ইন্ডাস্ট্রিতে ‘ঠোঁটকাটা’ স্বভাব বলেই পরিচিত ছিল। খোদ অমিতাভ বচ্চন একসময় স্বীকার করেছিলেন যে, তিনি মৌসুমীর সঙ্গে কাজ করতে মারাত্মক ভয় পেতেন! কারণ মৌসুমী কখন ক্যামেরার সামনে বা পেছনে কী বলে ফেলবেন, তা কেউ আগে থেকে অনুমান করতে পারত না। তাঁদের একসঙ্গে করা ‘বেনাম’, ‘মঞ্জিল’ ছবি বক্স অফিসে সফল না হলেও, দশকের পর দশক পরে সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে ফের একসঙ্গে কাজ করেন তাঁরা। বিগ বির মতে, এত বছর পরেও মৌসুমীর স্বভাব একটুও বদলায়নি।

নিজের এই স্বভাব নিয়ে মৌসুমী নিজেই একসময় বলেছিলেন, “আমার বদলানোর কোনও প্রয়োজন নেই। আমি সেই একই ‘ঠোঁটকাটা’ ইন্দু রয়েছি। কাউকে সত্যি কথা বলতে আমি কখনই পিছপা হইনি। আমার এই অপ্রতিরোধ্য জিভকে অনেকেই ভয় পান, বিশেষ করে সেই সব মানুষ যাঁরা নিজেদের সারাজীবন শুধু কূটনীতি আর সাজানো কথাবার্তার আড়ালে লুকিয়ে রাখতে ভালোবাসেন।” বচ্চন পরিবারের সঙ্গে এই পেশাদারী পেশাদারি টানাপোড়েন ও সম্পর্কের সমীকরণ আজও বলিউডের রেট্রো পাতার অন্যতম চর্চিত বিষয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us