Moushumi Chatterjee: ঠিক করে হাঁটতে পারছেন না মৌসুমী! স্বামীর শোকসভা থেকে বেরিয়ে কোন ভয়ের কথা বললেন অভিনেত্রী?

Moushumi Chatterjee Husband Jayanta Mukherjee Demise: সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হয় তাঁর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়ের শোকসভা। বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে সেই সভা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করলেও, শোকসভা শেষে মৌসুমীর একটি মন্তব্য ফের একবার তাঁর সেই বিখ্যাত ‘মুখফাটা’ ও হাসিখুশি স্বভাবের কথাই মনে করিয়ে দিল।

Moushumi Chatterjee: ঠিক করে হাঁটতে পারছেন না মৌসুমী! স্বামীর শোকসভা থেকে বেরিয়ে কোন ভয়ের কথা বললেন অভিনেত্রী?

|

Nov 16, 2026 | 1:32 PM

জীবনের কঠিনতম মুহূর্তেও নিজের চিরচেনা রসবোধ আর খোলামেলা স্বভাব হারালেন না প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। গত শুক্রবার প্রয়াত হয়েছেন অভিনেত্রীর স্বামী, কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র তথা চলচ্চিত্র প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায় । সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হয় তাঁর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়ের শোকসভা। বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে সেই সভা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করলেও, শোকসভা শেষে মৌসুমীর একটি মন্তব্য ফের একবার তাঁর সেই বিখ্যাত ‘মুখফাটা’ ও হাসিখুশি স্বভাবের কথাই মনে করিয়ে দিল।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত তাঁর স্মরণসভায় শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন জ্যাকি শ্রফ, অনুপম খেরের মতো বলিউডের বহু চেনা মুখ। পরিবার ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে শোকসভার পরিবেশ ছিল অত্যন্ত ভারাক্রান্ত।

শোকসভা শেষ করে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন মৌসুমী চট্টোপাধ্যায়। ভিডিয়োতে দেখা যায়, তাঁকে ধরে ধরে গাড়ি থেকে তুলছিলেন তাঁর আপনজনেরা। ক্যামেরা দেখেই চিরচেনা মেজাজে মৌসুমী বলে ওঠেন, “এই রে, আবার ক্যামেরা! এবার তো পেপারে ছবি ছেপে যাবে, লোকে তো ভাববে আমি হাঁটতেই পারি না।”

এরপর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে রসিকতা করতে গিয়ে তিনি আরও যোগ করেন, “আসলে যদি পড়ে যাই, তাই জন্যই ধরেছে। কেননা, পড়ে গেলেই তো হাসপাতালে আমাকে মমির মতো সাজিয়ে রেখে দেবে!” এই কথা বলেই নিজেই হাসতে শুরু করেন। জীবনের চরম শোকের দিনেও তাঁর এমন আত্মবিশ্বাসী ও খোলামেলা রসিকতা উপস্থিত সকলকে আবেগপ্রবণ করে তোলে। কঠিন বাস্তবকেও হাসিমুখে মেনে নেওয়ার এই মানসিকতাই বরাবর মৌসুমী চট্টোপাধ্যায়কে আলাদা করেছে অন্য সবার থেকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us