
ক্যাটরিনা কাইফ। অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরের কনকনে ঠান্ডায় রাজস্থানে বিয়ে করেছিলেন ক্যাটরিনা-ভিকি। ভি-ক্যাটের বিয়ের দিকে সকলের নজর ছিল। লুকিয়ে রাখার চেষ্টা করেও তা পারেনি তারকা যুগল। সকলেই সবটা দেখেছেন। কাছ থেকে না হলেও দূর থেকে। বিয়ের পর জমিয়ে সংসার করছেন ক্যাটরিনা-ভিকি। শ্বশুরবাড়িও অমন অমায়িক বউমা পেয়ে যার পর নাই খুশি। আর ক্যাটরিনা? তিনি খুশি থাকা নিয়ে নিজস্ব মত পোষণ করেন। যা বেশ শিক্ষণীয়।
ক্যাটরিনা মনে করেন, আনন্দ নিজস্ব বিষয়। এর দায় কারও হাতে নেই। কেউ কাউকে দুঃখিত করতে পারে না এবং কেউ আনন্দ দিতেও পারে না। করণ জোহরকে একবার ক্যাটরিনা সুখী সম্পর্কের কথা বলেছিলেন। বলেছিলেন, “আনন্দ করে থাকাটা নিজ-নিজ বিষয়। কেউ পারে না সেই আনন্দ দিতে। তাই কারও উপর সেই দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত না।”
ক্যাটরিনা মনে করেন, অন্য কারও কারণে কেউ অখুশি থাকেন না। এটা অন্য কারও দায়িত্ব হতেই পারে না। বলেছিলেন, “তুমি আমাকে দুঃখ দিলে কিংবা আমাকে আনন্দ দেওয়ার দায়িত্ব তোমার–এই ধরনের কথা বলে দম্পতিরা নিজেদের মধ্য়ে সমস্যা তৈরি করেন। অন্য কেউ যখন আমাকে আনন্দ দেওয়ার দায়িত্ব নেননি, আমিও নিইনি সেই দায়িত্ব। এটা ব্যক্তির নিজের প্রতি নিজের দায়িত্ব।”
ক্যাটরিনা নাকি খুবই ঘরোয়া এক মানুষ। খুবই আধ্যাত্মিকও। জানিয়েছিলেন, ভিকির ভাই অভিনেতা সানি কৌশল। বউদি অন্তঃপ্রাণ তিনি। দাদাকে রাম এবং ক্যাটরিনাকে সীতার মতো মানেন তিনি। ক্যাটরিনাকে অ্যাকশন ছবিতে পরিচালনা করেছিলেন ভিকির বাবা শাম কৌশল। তিনি একজন নামকরা অ্যাকশন ডিরেক্টর। তিনিও ক্যাটরিনাকে সমাদর করেন খুব।
ভিকির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ক্যাটরিনার বেশকিছু অ্যাফেয়ার তৈরি হয় ইন্ডাস্ট্রিতে। ভাইজান সলমন খান এবং রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সক্কলে জানেন। কিন্তু এখন বিয়ে করে সুখী জীবন কাটাচ্ছেন ক্যাটরিনা।