কাজ দেওয়ার নামে টোপ, রাতারাতি সঞ্জয়ের সমস্ত টাকা উধাও নোরার

Nora Fatehi Struggle: একটা সময় সেই সংস্থা জানিয়ে দিয়েছিল নোরাকে তারা সেই টাকা ফেরত দেবে না। তবে সেই অধ্যায় এখন অতীত, বর্তমানে নোরা গোটা ভারতের বুকে রাজত্ব করছেন। একের পর এক ভাল আইটেম ডান্স তাঁর ঝুলিতে। বাড়ছে চাহিদাও।

Feb 17, 2024 | 8:35 AM

1 / 8
নোরা ফতেহি টিনসেল টাউনে এখন এক জনপ্রিয় নাম। তাঁর নাচ থেকে শুরু করে ফ্যাশন, প্রতিটা পদে পদে তিনি যেভাবে সকলের নজর কেড়েছেন তা এক কথায় বলতে গেল প্রশংসার দাবি রাখে।

নোরা ফতেহি টিনসেল টাউনে এখন এক জনপ্রিয় নাম। তাঁর নাচ থেকে শুরু করে ফ্যাশন, প্রতিটা পদে পদে তিনি যেভাবে সকলের নজর কেড়েছেন তা এক কথায় বলতে গেল প্রশংসার দাবি রাখে।

2 / 8

কিন্তু সেই সেলেবস্টারি কোথাও গিয়ে যেন শুরুতে বারে বারে ধাক্কা খেয়েছিলেন। ভারতের বুকে এসে কেরিয়ার শুরু করা, পাল্লা দিয়ে টিকে থাকাটা যে ঠিক কতটা চ্যালেঞ্জের তা হারে হারে টের পেয়েছিলেন নোরা ফতেহি।

3 / 8

তিনি জানিয়েছিলেন, বিদেশিদের পক্ষে ভারতের বুকে টিকে থাকাটা কঠিন। কিন্তু কেন এমন বলেছিলেন নোরা ফতেহি! শুরুটা হয়েছিল তাঁর একটি সাধারণ মেয়ের মতই।

4 / 8

যে প্রতিটা পদে পদে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। ঠিক সেই সময়ই ঘটে বিপত্তি। রাতারাতি সব স্বপ্ন তাঁর প্রশ্নের মুখে চলে এসেছিল।

5 / 8

বিভিন্ন জায়গা থেকে কাজের প্রস্তাব আসছে, কোথাও তিনি সিলেক্ট হচ্ছেন কোথাও আবার হচ্ছেন না। টাকা পয়সাও বাঁচিয়ে চলছেন। এমনই সময় তাঁর রুমমেটের দ্বারা তিনি ২০ লক্ষ টাকা চোট পান।

6 / 8

শুধু তাই নয়, পাশাপাশি চুরি যায় তাঁর পাসপোর্টও। বিজ্ঞাপন করে সেই টাকাটা তিনি জমিয়ে ছিলেন। কিন্তু পরবর্তীতে সেই টাকা আর ফেরত পাননি নোরা। যদিও নিজেকে বুঝিয়ে নিয়েছিলেন তিনি যে এটাই বাস্তব।

7 / 8

বড় কিছু করার জন্য বড় কিছু হারাতে হয়। কিন্তু নোরা চেষ্টার কোনও ফাঁক রাখেনি। একটা সময় সেই সংস্থা জানিয়ে দিয়েছিল নোরাকে তারা সেই টাকা ফেরত দেবে না।

8 / 8

তবে সেই অধ্যায় এখন অতীত, বর্তমানে নোরা গোটা ভারতের বুকে রাজত্ব করছেন। একের পর এক ভাল আইটেম ডান্স তাঁর ঝুলিতে। বাড়ছে চাহিদাও।

Loading...
Unable to load recommendations.
Follow Us