পাননি তৃণমূলের টিকিট, ভোট দিয়েই ‘খোঁচা’ নুসরতের? ‘ঈশ্বর দেখে নিচ্ছে…’

Nusrat Jahan: যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, “নুসরত জাহানের সন্দেশখালির মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁর যাওয়া দরকার ছিল।” সে কারণেই কি তৃণমূল ‘রিস্ক’ নিলেন না এবার? বাদ পড়লেন নুসরত?

পাননি তৃণমূলের টিকিট, ভোট দিয়েই খোঁচা নুসরতের? ঈশ্বর দেখে নিচ্ছে...
নুসরত জাহান।

Jun 01, 2024 | 7:08 PM

২০১৯ থেকে ২০২৪– পাঁচটা বছরের বদলে গিয়েছে অনেক কিছুই। গত বছর তিনি নিজেই ছিলেন প্রার্থী। তবে এবার তৃণমূলের টিকিট পাননি নুসরত জাহান। সাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেল তাঁকে। পরেছিলেন সাদামাঠা সালোয়ার। সাধারণের মতো হাতে কালি লাগালেন বসিরহাটের বিদায়ী সাংসদ। ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভোটদানের উপকারিতা নিয়ে মুখ খুললেও, আর কিছু নিয়েই মুখ খুলতে দেখা গেল না তাঁকে। কিন্তু ভোট দিয়ে বেরিয়ে এসেই নুসরত যা লিখলেন, তাতে অনেকেরই মনে প্রশ্ন, নুসরতের ওই পোস্ট কি নেহাতই পোস্ট নাকি তার মধ্যে রয়েছে কোনও গুপ্ত ইঙ্গিত? ওই লেখার মধ্যে দিয়ে কাউকে কি বার্তা দিলেন তিনি। নেটিজেনদের একটা বড় অংশ মনে করছেন এমনটাই। কী লিখেছেন নুসরত?


একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। সেই পোস্টে তিনি লেখেন, “আমি আমার সেরাটা দিচ্ছি, বাকিটা তো ঈশ্বর দেখে নিচ্ছে।” বসিরহাটের সাংসদকে নিয়ে অতীতে কম আলোচনা হয়নি। কেন নুসরতকে প্রার্থী করা হল না এবারে? সন্দেশখালিতে ইডি, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার পর থেকে সামনে আসে এলাকার বেতাজ বাদশা শেখ শাহজাহানের নাম। শোনা যায় এই শাহজাহানের বাহুবলেই ভোটে জিতে এসেছিলেন নুসরত। অভিনেত্রীকে ভোটে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন। ভোটের সময় নাকি এলাকা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকত এই শাহজাহানের উপরেই। শাহজাহানকে কেন্দ্র করে সন্দেশখালি উত্তাল তখন একবারের জন্যও সেখানে যাননি খোদ সাংসদ। এমনকি কেন জাননি, তা নিয়ে প্রশ্ন করা হলেও সন্তোষজনক উত্তর দিতে দেখা যায়নি তাঁকে। বরং ধারা ভুল বলায় হয়েছিলেন সমালোচিতও।

নুসরতের সেই ইঙ্গিতবহ পোস্ট 

যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, “নুসরত জাহানের সন্দেশখালির মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাঁর যাওয়া দরকার ছিল।” সে কারণেই কি তৃণমূল ‘রিস্ক’ নিলেন না এবার? বাদ পড়লেন নুসরত? রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা তেমনটাই। নুসরতের বদলে এবার বসিরহাটের প্রার্থী ‘ঘরের ছেলে’ নুরুল ইসলাম। ৪ তারিখ নুরুল কি বজায় রাখতে পারবেন জয়ের ধারা? সে দিকেই নজর সকলের।

Loading...
Unable to load recommendations.
Follow Us