AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rekha: এত বড় সিদ্ধান্ত! ঠিক কোন কারণে রেখা মা হননি জানেন?

Controversy: কখনও তাঁর সিঁথিতে থাকা সিঁদুর, কখনও পরকীয়া, বিতর্ক যেন পিছু ছাড়ে না। যে তালিকায় প্রথম নামটিই আসে অমিতাভ বচ্চনের। যদিও এই নিয়ে মুখ খোলেননি কখনই অমিতাভ বচ্চন। তবে রেখা একাধিক সাক্ষাৎকারে এই মর্মে কথা বলেছেন।

Rekha: এত বড় সিদ্ধান্ত! ঠিক কোন কারণে রেখা মা হননি জানেন?
| Updated on: Sep 05, 2024 | 10:11 PM
Share

রেখা, যাঁর পরতে-পরতে জড়িয়ে রয়েছে নানা রহস্য, নানা কাহিনি, যাঁকে নিয়ে প্রতিটা মুহূর্তে চর্চা থাকে তুঙ্গে। আজও ভক্তদের মনে তিনি রহস্যময়ী। তাঁর মনের মানুষ কে তা জানতে আজও চায় ভক্তরা। যদিও সে প্রশ্নের উত্তর একাধিকবার তিনি নিজেই দিয়েছিলেন। তবে একটা সময় ছিল, যখন রেখা বিয়ের পিঁড়িতে বসেছিলেন, প্রেমে খুঁজে পেয়েছিলেন মুকেশ আগরওয়ালের মধ্যে। যে ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তিনি ১৯৯০ সালে। যদিও বিয়ের সাত মাসের মধ্যেই তাঁর স্বামী প্রয়াত হন। সাত মাসের মাথায় আত্মঘাতী হন মুকেশ। সেই শোক ভুলে আবারও মনের মানুষের খোঁজে ছিলেন রেখা। জানিয়েছিলেন তিনি মনের মানুষের খোঁজ করছেন। তিনি আবারও প্রেমে পড়তে রাজি রয়েছেন।

এক সাক্ষাৎকারে বলেছিলেন, ”আমি অস্বীকার করব না যে আমি যদি কাউকে পাই যে আমাকে আমার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিতে পারবেন, আমি হয়তো ভেবে দেখব। যদি আমার জীবনে কেউ আসেন, আমি আমার সমস্ত মনঃসংযোগটা তাঁকেই দেব। আমি তাঁর পোশাক বদলে সাহায্য করব, তাঁর ডায়েটে নজর রাখব। তাঁর জন্য লাঞ্চ বানাব, নিজে পৌঁছে দেব।” যদিও সন্তান প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ”তিনি সন্তান পচ্ছন্দ করেন না। কারণ তাঁর মনে হয়, যদি সন্তান থাকে, তবে তিনি অন্য কিছুতে আর নজর দিতে পারবেন না। তিনি চান সম্পূর্ণ ফোকাসটাই সেই মানুষটাকে দিতে। কারণ তিনি মনে করেন যদি তাঁর সন্তান থাকে, তবে সেই রেখার সব থেকে বেশি কাছের হবে। সেক্ষেত্রের অন্যের সঙ্গে তা অন্যায় হবে বলেই জানান অভিনেত্রী।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?