টলিউডে হুলুস্থুল! ‘অপমানের জবাব কে দেবে?’ প্রশ্ন তুললেন পরমব্রত

Srijit Roy: টলিপাড়ায় ফের একবার জটিল পরিস্থিতি আর এবার তাতে নাম জড়ালো পরিচালক শ্রীজিৎ রায়ের। সম্প্রতি, তাঁর নামে অভিযোগ উঠেছে যে, তিনি কিছু দিন আগে ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশন সম্পর্কিত একটি বিতর্কে টেকনিশিয়ানদের বিরুদ্ধে কিছু বিতর্কিত মন্তব্য করেন।

| Edited By: আকাশ মিশ্র

Feb 04, 2025 | 8:26 PM

টলিপাড়ায় ফের একবার জটিল পরিস্থিতি আর এবার তাতে নাম জড়ালো পরিচালক শ্রীজিৎ রায়ের। সম্প্রতি, তাঁর নামে অভিযোগ উঠেছে যে, তিনি কিছু দিন আগে ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশন সম্পর্কিত একটি বিতর্কে টেকনিশিয়ানদের বিরুদ্ধে কিছু বিতর্কিত মন্তব্য করেন। এই মন্তব্যের পর টেকনিশিয়ানরা তাঁর বিরুদ্ধে অসন্তুষ্ট হয়ে তাঁর শুটিংয়ে অংশ নিতে নারাজ।

শনিবার রাতে খবর মেলে, আর্ট সেটিং গিল্ডের সদস্যরা শ্রীজিৎ রায়ের সঙ্গে কাজ করতে চান না, এবং পরবর্তী দিনে, অর্থাৎ সোমবার সকালে পরিচালক জানান, গিল্ডের পক্ষ থেকে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁদের সদস্যরা তাঁর সঙ্গে কাজ না করবেন। যদিও, শ্রীজিৎ নিজে বলেছেন, এই বিষয়ে কোনও লিখিত নির্দেশ তাঁর কাছে আসেনি।

জয়দীপ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর ফের শুটিং করতে বিপাকে টলি পরিচালকরা। বার বার স্টুডিও পাড়ায় এমনটি ঘটছে কেন? টিভি নাইন বাংলাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় জানান, ” একজন পরিচালক, একজন প্রযোজক অনেক কষ্টে একটা বিনিয়োগ নিয়ে আসে। তবে ইন্ডাস্ট্রিতে একটা কাজ শুরু হয়। তাঁদের সঙ্গে যে এই বৈমাত্রিয় আচরণ, অপমানজনক আচরণের জবাব কে দেবে? এটা আমার প্রশ্ন। শ্রীজিৎ রায় কিন্তু টিভি ইন্ডাস্ট্রিতে বড় নাম। ও যে কাজগুলো করে, তাঁর কোনওটার পরিচালক, কোনওটার প্রযোজক শ্রীজিৎ নিজে। সেগুলোতে কিন্তু তিনশো-চারশো লোকের রুজি রোজগার হয়। আজকে সে নতুন একটা সিরিয়াল শুরু করতে যাচ্ছে। তার সেট তৈরি হচ্ছে। একটি গিল্ডের লোকজনদের আসতে বারণ করে দেওয়া হয়েছে, তাঁরা আসছেন না। তাঁর প্রত্যেকদিনের সেট ভাড়া, ফ্লোর ভাড়া নষ্ট হচ্ছে। এখানে ভেবে দেখার দরকার রয়েছে, এসবে লাভ বা ক্ষতিটা কার?

পরমব্রত আরও জানান, ”কলাকুশলী ভাইবোনদের আমার প্রশ্ন, যাঁদের সঙ্গে আমার চব্বিশ-পঁচিশ বছর ধরে সম্পর্ক। অভিনেতা, পরিচালক, প্রযোজক হিসেবে আমি নিজের দমে কাজ করছি। প্রত্যেক মুহূর্তে এই কলাকুশলীদের সাহায্য করেছি। শ্রীজিৎ যে কী করেছে, সেটাই তো বুঝতে পারছি না। বলা হচ্ছে যে আমরা ফেডারেশন বিরোধী কাজ করছি। নিয়ম সংক্রান্ত কয়েকটা প্রশ্ন ছিল, সেটা আমরা ফেডারেশনের সামনে রেখেছি। একটা কমিটি গঠন হওয়ার কথা ছিল। সেটা হয়নি। তাই আমরা অন্য জায়গায় আবেদন করেছি। কিন্তু আমাদের কাছে কি কখনও জানতে চাওয়া হয়েছে, আসলে সমস্যাটা কী আমাদের?”

Loading...
Unable to load recommendations.
Follow Us