গাড়ি দুর্ঘটনার কবলে শ্রীজাত! কেমন আছেন কবি?

একটি অনুষ্ঠান সেরে গাড়ি করে বাড়ি ফিরছিলেন শ্রীজাত। সাঁতরাগাছির কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়িতে। ধাক্কার তীব্রতায় শ্রীজাতর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আঘাতেই শরীরের পেশিতে বেশ চোট পেয়েছেন তিনি।

গাড়ি দুর্ঘটনার কবলে শ্রীজাত! কেমন আছেন কবি?

|

Mar 10, 2026 | 6:58 PM

মঙ্গলবার বিকেলে আচমকাই খবর আসে, সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন প্রখ্যাত কবি ও গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। খবরটি ছড়িয়ে পড়তেই বাংলা সাহিত্য ও সংস্কৃতি জগতে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। তবে কবির স্ত্রী দূর্বা বন্দ্যোপাধ্যায়ের বয়ানে এখন কিছুটা স্বস্তিতে অনুরাগীরা। জানা গিয়েছে, বড়সড় বিপদ এড়ানো গেলেও চোট লেগেছে শ্রীজাতর শরীরে।

ঠিক কী ঘটেছিল?
দূর্বা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্ঘটনাটি ঘটেছিল গত পরশু রাতে। একটি অনুষ্ঠান সেরে গাড়ি করে বাড়ি ফিরছিলেন শ্রীজাত। সাঁতরাগাছির কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়িতে। ধাক্কার তীব্রতায় শ্রীজাতর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আঘাতেই শরীরের পেশিতে বেশ চোট পেয়েছেন তিনি।

প্রাথমিকভাবে শ্রীজাতর অবস্থা আশঙ্কাজনক বলে রটনা শোনা গেলেও, তাঁর স্ত্রী সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন,
শ্রীজাত এখন হাসপাতালে নয়, বরং নিজের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে।
পেশিতে চোট থাকায় ব্যথা থাকলেও তিনি আপাতত বিপদমুক্ত। দূর্বা আরও যোগ করেন, “অল্পের জন্য খুব বড়সড় কোনো বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। তবে আশঙ্কার কিছু নেই।”

শ্রীজাতর দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়াতেও শ্রীজাতর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর অগুনতি ভক্ত ও সহকর্মীরা। আপাতত কিছুদিনের বিশ্রামের পর আবারও তিনি কলম ধরবেন, এমনটাই আশা প্রকাশ করছে তাঁর অনুরাগীমহল।

Follow Us