বলিউডের বিগ বাজেট ছবির মুক্তিতে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-র শো ও প্রেক্ষাগৃহ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, মঙ্গলবার বিশেষ বৈঠকের পর সেই সমস্যার সুরাহার পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের সব সিনেমাহলে প্রাইম টাইমেই বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’ চালাতে হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি প্রেক্ষাগৃহেই প্রাইম টাইমে অন্তত একটি করে বাংলা ছবি দেখাতে হবে; অন্যথায় সংশ্লিষ্ট হলের লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। পাশাপাশি বাংলা ছবির প্রদর্শনের পরিসর বাড়াতে রাজ্যে নতুন ৫১টি সিনেমাহল তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। গত কয়েক বছরে বাংলা ছবিকে নিয়ে যে স্লোগান বেশ জনপ্রিয় যে বাংলা ছবির পাশে দাঁড়ান, সে অর্থে এবার খোদ রাজ্য সরকারই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কল্য়াণে পাশে দাঁড়াল।
মঙ্গলবার সিনেমাহলের মালিক, প্রযোজক, পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে বাংলা চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এই কমিটির প্রধান উপদেষ্টা থাকবেন মিঠুন চক্রবর্তী। কমিটিতে থাকছেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত মেহতা, রানা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং অরিজিৎ দত্ত। ২৬ নভেম্বর মিঠুন চক্রবর্তী ফিরে আসার পর কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্ট জমা দেবে। বাংলা সিনেমা নিয়ে বৈঠকে আলোচিত বিষয়গুলো পর্যালোচনা করে কী কী সমস্যা রয়েছে এবং সমাধানের পথ কী, সে বিষয়ে প্রস্তাব দেবে এই কমিটি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নির্দেশের প্রশংসা করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “খুব ভালো পদক্ষেপ এটা। কোনও জিনিসকেই খোলাখুলি ছেড়ে দেওয়া ঠিক নয়। সব কিছুর উপর নিয়ন্ত্রণ থাকা উচিত। আজ আমরা সরকারি চাকরিতে রিজার্ভেশন দিচ্ছি, পড়াশুনোয় রিজার্ভেশন দিচ্ছি, যাঁরা পিছিয়ে আছে, দুর্বল তাঁদের জন্য। বাংলা ছবির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে প্রয়াস সেটা নিঃসন্দেহ ভালো। এটা আগেই হওয়া উচিত ছিল।”
তবে একই সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত কলাকুশলী ও নির্মাতাদের মানোন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “কিন্তু আমি বলব, যাঁরা বাংলা ছবির সঙ্গে যুক্ত, অভিনেতা, পরিচালক আছেন তাঁদের বলব, একটু স্ট্যান্ডার্ড বাড়ান। দক্ষিণী ছবি যদি সারা দেশে মার্কেট করতে পারে, বাংলা ছবির ইতিহাস আছে আমাদের। বিশেষ বিশেষ পরিচালক, অভিনেতা বাংলা ছবি থেকে অন্য ভাষায় গিয়ে নাম কামিয়েছেন। আজকে বাংলা ছবির বাজে অবস্থা কেন, গত সরকার এত রাজনীতি করেছে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, তার ফল ভুগতে হচ্ছে। তবে আশা করা যায় এবার এই সরকার যুক্ত হয়েছে। ভালো হবে। তবে যাঁরা এই জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদেরকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, নতুন পরিচালক, নতুন অভিনেতাদের সুযোগ দিতে হবে। নতুন প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। আজকাল লোকে বিনোদন চায়, অন্য ছবির সঙ্গে লড়তে হবে মার্কেট ধরে রাখতে। দয়া করে আমাদের সিনেমা কেউ দেখবে না।”